লোকসভা ভোটের মধ্যেই দেশে বাড়বে চাকরির সুযোগ! সমীক্ষায় সামনে এল বড় তথ্য
দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার নিয়োগ কর্তারা এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় জুড়ে নিয়োগ বজায় রাখতে চলেছেন। দেশের প্রায় ৩৬ শতাংশ কোম্পানি আগামী তিন মাসে তাদের নিয়োগে সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এব্যাপারে দেশ জুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। যা করেছে ম্যানপাওয়ার গ্রুপ। সেখানে প্রায় তিন হাজার নিয়োগ কর্তার মতামত নেওয়া হয়েছে।
সেখানে আরও প্রকাশিত হয়েছে, ভারত বিশ্বের বিয়াল্লিশটি দেশের মধ্যে সব থেকে শক্তিশালী দৃষ্টিভঙ্গী নিয়ে গর্ব করে। প্রায় ৫০ শতাংশ নিয়োগকর্তা এপ্রিল থেকে জুন সময়কালে বেতন বৃদ্ধির ইঙ্গিত করেছেন। অন্যদিকে ১৪ শতাংশ বেতন হ্রাসের পূর্বাভাস দিয়েছেন। আর ৩৩ শতাংশ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন।

সমীক্ষাকারী সংস্থা ম্যানপাওয়ারগ্রুপ এক বিবৃতিতে বলেছে, প্রতিভার ঘাটতি-সহ সংস্থাগুলি তাদের নিয়োগ পরিকল্পনাগুলিকে ৮০ শতাংশ সক্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে ৩৬ শতাংশ কোম্পানি নতুন নিয়োগের ইঙ্গিত দিচ্ছে। যার ফলে সারা বিশ্বের দেশগুলির তালিকার শীর্ষে রয়েছে ভারত।
গত বছর অর্থাৎ ২০২৩-এ এপ্রিল-জুন সময়ে ছয় শতাংশ নতুন নিয়োগ হয়েছিল। যা আগেকার ত্রৈমাসিকের তুলনায় এক শতাংশ কম। নিয়োগ কর্তারা যে হারে নিয়োগ বৃদ্ধির আশা করছেন, তা হ্রাসের প্রত্।াশাকারীদের থেকে বিয়োগ করে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের পরেই রয়েছে আমেরিকার ৩৪ শতাংশ, তারপরে রয়েছে চিন ৩২ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, এটা ভারতের জন্য গর্বের মুহূর্ত। স্বাস্থ্য পরিষেবা, জীবন বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তির শিল্পগুলি সরকারি উদ্যোগের সমর্থনের দ্রুত বৃদ্ধির হার দেখছে। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, জীবন বিজ্ঞানে সব থেকে বেশি ৪৪ শতাংশ নিয়োগের সম্ভাবনা। তারপরেই রয়েছে যোগাযোগ পরিষেবা, ৪৩ শতাংশ এবংর তারপরে রয়েছে তথ্য প্রযুক্তি ৪১ শতাংশ। এর বিপরীতে জ্বালানি, ইউটিলিটি সেক্টর সব থেকে কম ২০ শতাংশ নিয়োগে সম্ভাবনা।
বিশ্লেষকরা আরও বলছেন, চিকিৎসা পর্যটনে ভারত একটি জনপ্রিয় গন্তব্য। এছাড়া আমেরিকার বাইরে ভারতে সব থেকে বেশি বিদেশি বিনিয়োগের সুবিধা রয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, উত্তর ভারতের সংস্থাগুলিতে সব থেকে বেশি ৪০ শতাংশ নিয়োগের সম্ভাবনা। তারপরে রয়েছে পশ্চিমের রাজ্যগুলি, ৩৫ শতাংশ। এরপর দক্ষিণে ৩৩ শতাংশ এবং পূর্বে ৩০ শতাংশ।
শিল্পের আকারের ক্ষেত্রে খুব বড় সংস্থাগুলি নিয়োগের সম্ভাবনা সব থেকে বেশি ৪৪ শতাংশ। তারপরেই রয়েছে বড় সংস্থাগুলি ৪৩ শতাংশ। এরপর রয়েছে বড় উদ্যোগগুলি ৪০ শতাংশ।












Click it and Unblock the Notifications