করোনা সঙ্কটে চাকরির খবর! চলতি মাসেই নতুন নিয়োগ ভারতীয় সেনায়, জানুন আবেদনের পদ্ধতি
করোনা সঙ্কটের আবহেও চাকির খবর দিচ্ছে ভারতীয় সেনা। সূত্রের খবর ভারতীয় সেনাবাহিনীর ১৩২তম কারিগরি স্নাতক কোর্সের (টিজিসি) জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। কোর্সটি ২০২১ সালের জানুয়ারিতে শুরু হবে বলে খবর। সম্প্রতি এই বিষয়ে সেনার অফিসিয়াল ওয়েবসাইটে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ ২০২০ সম্পর্কিত একটি সরকারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ৪০ টি শূন্যপদে ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শাখা থেকে নতুন নিয়োগ করতেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২৮শে জুলাই থেকেই ইচ্ছুক প্রার্থীরা joinindianarmy.nic.in সাইটে গিয়ে নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের আগে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে (আইএমএ) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে। ফর্ম ফিলাপের শেষ তারিখ ২৬শে অগাস্ট।
এদিকে এই চাকরির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ এবং অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি যাঁরা ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষে রয়েছেন বা ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তাঁরই আবেদনের যোগ্য বলে সেনার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসাথে প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। চলতি বিজ্ঞপ্তি অনুসারে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু শাখায় নিয়োগ হতে চলেছে বলে খবর।












Click it and Unblock the Notifications