Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AIIMS CRE 2025 Recruitment: হাজার হাজার শূন্যপদে এইমসে নিয়োগ, ফেব্রুয়ারিতেই পরীক্ষা! আবেদন জানান আজই

AIIMS CRE 2025 Recruitment: কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সুযোগ All India Institute Of Medical Sciences অর্থাৎ AIIMS একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। নয়াদিল্লি কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন (CRE) 2025 এর জন্য আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই শূন্যপদের (AIIMS CRE 2025 Recruitment) আবেদন করতে হবে।

AIIMS CRE 2025 Recruitment

AIIMS CRE 2025 Recruitment: অনলাইনের মাধ্যমে আবেদন

AIIMS এ কাজের বড় সুযোগ চাকরি প্রার্থীদের (AIIMS CRE 2025 Recruitment) সামনে। এজন্য All India Institute Of Medical Sciences অর্থাৎ এইমসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আর তা হল - aiimsexams.ac.in। এই লিঙ্কে ক্লিক করলেই "Recruitment" বলে সেকশন দেখা যাবে।

সেখানে ক্লিক করে "Common Recruitment Examination (CRE)" অপশনে ক্লিক করতে হবে। এবং আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।

AIIMS CRE 2025 Recruitment: শূন্যপদ এবং জরুরি তথ্য

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৫৯৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদের জন্য নিয়োগ (AIIMS CRE 2025 Recruitment) করা হবে। আর তা আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি 2025 এর মধ্যে হতে পারে বলে খবর। পরীক্ষার জন্য যাবতীয় তথ্য এবং প্রবেশপত্র পরীক্ষার এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে আবেদনকারীদের। সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই এই বিষয়ে জানানো হবে। "Common Recruitment Examination 2025 পরীক্ষায় গোটা দেশের যুবক-যুবতীরা বসতে পারবে। আবেদনের আগে এইমসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজংপ্তিউ ভালো ভাবে পড়ে নিতে হবে।

AIIMS CRE 2025 Recruitment: বয়স এবং যোগ্যতা

নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ৩৫ বছর। বেশ কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। অনযদিকে যোগ্যতার বিষয়ে জানুন বিজ্ঞপ্তিতে (AIIMS CRE 2025 Recruitment)।

AIIMS CRE 2025 Recruitment: কীভাবে পরীক্ষা হবে

AIIMS CRE 2025 তে নিয়োগ (AIIMS CRE 2025 Recruitment) দুই ভাবে হবে। প্রথম ধাপে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। মোট ১০০ নম্বরের MCQ থাকবে। পরীক্ষায় দুটি অংশ থাকবে, প্রতিটি অংশে ৪ নম্বরের মোট ১০০টি প্রশ্ন করা হবে। দ্বিতীয় ধাপে, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+