Job News: CRPF-এ প্রায় ১.৩০ লক্ষ কনস্টেবল নিয়োগ! বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশের অন্যতম কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ব্যাপক সংখ্যায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে প্রায় ১.৩০ লক্ষ কনস্টেবল নিয়োগ করা হবে।

সিআরপিএফের মোট ১,২৯,৯২৯ টি পদের মধ্যে ১,২৫,২৬২ টি পদ পুরুষ প্রার্থীদের জন্য অন্যদিকে ৪৬৬৭ টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত।

চাকরির খবর সিআরপিএফ

সিআরপিএফ-এ লেভেল থ্রি পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পদগুলি পূরণ করা হবে। এই কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হচ্ছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। যেসব প্রার্থী এইসব পদের জনম্য আবেদন করতে চান, তাঁদের ক্ষেত্রে কোনও স্বীকৃত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক কিংবা সম মানের পরীক্ষায় পাশ করতে হবে।
প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রে সমতুল যোগ্যতা থাকতে হবে। এই পদে আবেদবনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই করা হবে শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের অবশ্যই শারীরিক দক্ষতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সিআরপিএফ নিয়োগ

সিআরপিএফ-এর কনস্টেবল পদের জন্য প্রবেশনের সময়কাল ২ বছরের। বেতন হবে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা। আরও বিস্তারিত তথ্য পেতে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+