Job at west bengal: রূপশ্রী প্রকল্পের অধীনে বাংলাতে কাজের সুযোগ, রইল বিস্তারিত

চাকরির বাজারে বড় খবর! রূপশ্রী প্রকল্পের অধীনে বাংলাতে কাজের সুযোগ। চুক্তির ভিত্তিতে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আর তা করা হবে পুরুলিয়ার জেলাশাসকের অফিস জেলা প্রকল্পের কাজে এই নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নিয়ো

Job at west bengal: চাকরির বাজারে বড় খবর! রূপশ্রী প্রকল্পের অধীনে বাংলাতে কাজের সুযোগ। চুক্তির ভিত্তিতে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আর তা করা হবে পুরুলিয়ার জেলাশাসকের অফিস জেলা প্রকল্পের কাজে এই নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নিয়োগ সসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কীভাবে কোথায় আবেদন করতে সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে আবেদন-

কীভাবে আবেদন-

এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে দুটি লিঙ্ক রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আর তা করতে হলে এই লিঙ্কে- https://purulia.nic.ইn/ বা https://purulia.gov.ইn/- ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীর আবেদন সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

তবে এই পদে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য পুরুলিয়া জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে। আর সেই লিঙ্কটি হল- https://purulia.gov.ইn/। এছাড়াও https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2022/12/2022120298.pdf- এই লিঙ্কে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া যাবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

মূলত রূপশ্রী প্রকল্পের অধীনে এই নিয়োগ হবে। চুক্তি ভিত্তিতেই এই নিয়োগ করা হবে। তবে বছরের চুক্তি পুনর্নবীকরণ করা হবে বলে জানা যাচ্ছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদের জন্য যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক। পদের জন্যে এই নিয়োগ করা হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

কতগুলি আসনে এই নিয়োগ

কতগুলি আসনে এই নিয়োগ

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩টি আসনের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে সংরক্ষিত বেশ কিছু আসন আছে।

এক নজরে শিক্ষাগত যোগ্যতা-

এক নজরে শিক্ষাগত যোগ্যতা-

এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। তবে এই শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম স্নাতক হতেই হবে। কমার্সে অনার্সে স্নাতক থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে সাম্যক জ্ঞান থাকতে হবে। স্প্রেডশিট,ট্যালি ও প্রেজ়েন্টেশনের বিষয়ে বিস্তারিত থাকতে হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এক নজরে নির্বাচন প্রক্রিয়া-

এক নজরে নির্বাচন প্রক্রিয়া-

মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। প্রার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার পরীক্ষাতে নেওয়া হবে। এছাড়াও মৌখিক পরীক্ষাতে থাকবে ১০ নম্বর। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। না হলে পুরুলিয়ার জেলাশাসকের দফতরে গিয়েও এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

সংবাদমাধ্যমের খবর থেকেই এই প্রতিবেদন লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+