Job at West Bengal 2024: হুগলি জেলায় ডেটা এন্ট্রির কাজ করবেন? নিয়োগের বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের ওয়েবসাইটে

Job at West Bengal 2024: বাংলায় কাজের সুযোগ। তাও আবার কিনা হুগলি জেলাতে। ডেটা এন্ট্রি পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক এবং ভূমি সংস্কার আধিকারিকের কার্যালয়ের তরফে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের জন্য দ্রুত আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন (Job at West Bengal 2024) করতে বলা হয়েছে। জেনে নিন জরুরি বিষয়গুলি-

Job at West Bengal 2024

Job at West Bengal 2024: কীভাবে আবেদন করবেন

এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের (Job at West Bengal 2024) মাধ্যমে তা করতে হবে। আর তা করতে হলে হুগলি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে - Job at West Bengal 2024 --- ক্লিক করেও এই বিষয়ে আবেদন করা যাবে। পাশাপাশি এই লিঙ্কে - Job at West Bengal 2024 -- ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে আগামী ২-রা মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

Job at West Bengal 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

ডেটা এন্ট্রি পদের জন্য এই নিয়োগ করা হবে। LAND & LAND REFORMS এর বিভিন্ন ডেটা ওয়েবসাইটে তুলতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোট ২৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ (Job at West Bengal 2024) করা হবে। তবে এই নিয়োগ হবে চুক্তিভিত্তিতে। তিন বছরের চুক্তি করা হবে যোগ্য প্রার্থীর সঙ্গে।

প্রয়োজনের চুক্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে খবর। তবে এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই -- Job at West Bengal 2024 - লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে।

Job at West Bengal 2024: শিক্ষাগত যোগ্যতা

যোগ্য প্রার্থীকে নুন্যতম স্নাতক হতেই হবে। পাশাপাশি কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট অ্যাপ্লিকেশনের বিষয়ে আবেদনকারীর জ্ঞান থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে নুন্যতম ২১ বছর বয়স থেকে আবেদন (Job at West Bengal 2024) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

Job at West Bengal 2024: জরুরি তথ্য

যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ১১,০০০ টাকা করে দেওয়া হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। তবে এই পদের জন্য যোগ্যকে বাছাই করার ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। আর তাতে পাশ করলেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপরেই হবে নিয়োগ (Job at West Bengal 2024)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+