কলকাতা পুলিশের একাধিক পদে কর্মী নিয়োগ! যে কোনও বিষয়ে স্নাতক থাকলেই করা যাবে আবেদন

জীবনে ঝুঁকি নিতে ভালোবাসেন? কিছু করার জন্য প্যাশান আছে? তাহলে আপনার জন্যে অপেক্ষা করছে কলকাতা পুলিশের চাকরি। একাধিক পদের জন্যে নিয়োগ করবে কলকাতা পুলিশ। আবেদনের ক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক।

জীবনে ঝুঁকি নিতে ভালোবাসেন? কিছু করার জন্য প্যাশান আছে? তাহলে আপনার জন্যে অপেক্ষা করছে কলকাতা পুলিশের চাকরি। একাধিক পদের জন্যে নিয়োগ করবে কলকাতা পুলিশ। আবেদনের ক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। যে কোনও বিষয়ে স্নাতক করা থাকলেই এই পদগুলির জন্যে আবেদন করা যাবে। মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

বিস্তারিত তথ্যের জন্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট - http://wbpolice.gov.ইন দেখতে বলা হয়েছে।

প্রতি মুহূর্তের চাকরি সংক্রান্ত এই ওয়েবসাইটে তুলে ধরা হবে। এমনটাই জানানো হয়েছে। একই সতর্ক করা হয়েছে যে এই পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে কোনও দালাল চক্রের মধ্যে কেউ যাতে না পড়ে।

কোথায় কত খালি পদ!

কোথায় কত খালি পদ!

ইতিমধ্যে বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া জারি করা হয়েছে। মোট ৩৩০ টি পদের জন্যে হবে এই নিয়োগ। সাব ইনস্পেক্টর এবং কলকাতা পুলিশের সার্জেন্ট পদে এই নিয়োগ হবে। কলকাতা পুলিশের সার্জেন্টেরা গোটা কলকাতাতে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখে। এই অবস্থায় এই পদেও নিয়োগের কথা বলা হয়েছে। খালি পদ মাত্র ১২২টি। এছাড়াও সাব ইনস্পেক্টর পদের জন্যে ১৮১জন পুরুষ নিয়োগ করা হবে। এছাড়াও এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন মহিলারাও। ২৭জন মহিলা নেওয়া হবে সাব ইনস্পেক্টর পদে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই চাকরি পেতে হলে অবশ্যই নুন্যতম যোগ্যতা হতে হবে গ্রেজুয়েশন। তা সে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারেণ আবেদনকারী। শুধু তাই নয়, যে কোনও বিষয় নিয়েও গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারেণ সংশ্লিষ্ট আবেদণকারী। শুধু তাই নয়, এই পদের জন্যে আবেদন করতে গেলে বাংলা জানাটা বাধ্যতামূলক। সগস্লিষ্ট আবেদনকারীকে ভালো ভাবে বাংলা বলতে এবং লিখতে জানতে হবে।

পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে সঠিক প্রার্থীকে!

পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে সঠিক প্রার্থীকে!

সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট দুটি পদের ক্ষেত্রে চাকরি পেতে হলে বেশ কয়েকটি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীকে। প্রথমেই এই পদের জন্যে দিতে হবে পরীক্ষা। প্রিলিম পরীক্ষা কিংবা স্ক্রিনিং টেস্ট পাড় করতে হবে আবেদনকারীকে। এরপর দুটি ভাগে যথাক্রমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে হবে। এই চাকরি পেতে গেলে আবেদনকারীকে এই সমস্ত পরীক্ষাগুলি যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এবং পাশ করতে হবে। এখানেই শেষ নয়, এরপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পার্সোলিটি টেস্ট দিতে হবে। আর এই পরীক্ষা সফলতার সঙ্গে উত্তির্ন হয়ে গেলে তবেই মিলবে চাকরির নিয়োগ পত্র।

তবে আবেদনের ক্ষেত্রে শর্ত রয়েছে!

তবে আবেদনের ক্ষেত্রে শর্ত রয়েছে!

এই দুই পদের আবেদনের ক্ষেত্রে শর্ত রয়েছে। আবেদনকারীকে অবশ্যই নুন্যতম বয়স হতে হবে ২০! সর্বোচ্চ ২৭ বছরের বেশি আবেদন করলে টা গ্রাহ্য হবে না। এই বয়সসীমার মধ্যে আবেদন করতে হবে। তবে কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের নিয়ম শিথিল করা হয়েছে। বিশেষ করে তফশিলি জাতি, উপজাতিদের জন্যে বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+