Kolkata Municipal Corporation-এ একাধিক পদে নিয়োগ, কীভাবে আবেদন জানুন
চাকরির বাজারে বড় খবর। একাধিক পদের জন্য নিয়োগ হতে চলেছে Kolkata Municipal Corporation (KMC)-তে। Data Entry Operator, Project Associate সহ একাধিক পদের জন্য এই নিয়োগ হতে চলেছে। অনলাইন এবং অফলাইন ভাবে এই পদের জন্য আবেদন করা
চাকরির বাজারে বড় খবর। একাধিক পদের জন্য নিয়োগ হতে চলেছে Kolkata Municipal Corporation (KMC)-তে। Data Entry Operator, Project Associate সহ একাধিক পদের জন্য এই নিয়োগ হতে চলেছে। অনলাইন এবং অফলাইন ভাবে এই পদের জন্য আবেদন করা যাবে।
কীভাবে কোথায় আবেদন করবেন তা বিস্তারিত ভাবে আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।
ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি। নতুন করে সরকারি এবং বেসরকারি সমস্ত জায়গাতে নিয়িগ শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে রাজ্যের বেশ কিছু জায়গাতে নিয়োগ হয়েছে। সরকারি ক্ষেত্রগুলিতে নিয়োগ করা হয়েছে। তবে বর্তমান সমস্যা অনেকটাই স্বাভাবিক। ফলে এই অবস্থায় পুরসভাতে চাকরি সুযোগ বেকার যুবক-যুবতীদের জন্য দারুন সুযোগ।

জরুরি তথ্য-
মূলত Project Associates, Data Entry Operator সহ বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ হতে চলেছে। ফুলটাইম পদের জন্য এই নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। বেতন স্কেল মোটা অঙ্কের। মাসিক 11000 টাকা থেকে শুরু হচ্ছে আর তা 42000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে অবশ্যই যোগ্যতার নিরিখে এই বেতন মিলবে। জানা যাচ্ছে এই পদের জন্য আবেদন করতে গেলে প্রথমে Shortlist করা হবে আবেদনকারীদের। এরপর Interview-এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন-
Kolkata Municipal Corporation (KMC)-এর এই শূন্যপদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য https://www.kmcgov.ইন - এই লিঙ্কে ক্লিক করতে হবে। কীভাবে আবেদন করতে হবে সেখানেই বলে দেওয়া হবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য- https://www.kmcgov.in/KMCPortal/downloads/Air_Quality_Monitoring_19_09_2022.pdf - এই লিঙ্কে ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-
কলকাতা পুরসভাতে চাকরি পেতে গেলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্য আবেদন করতে পারা যাবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানলে অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন করতে হবে। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারা যাবে। ইন্টারতনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। প্রয়োজনে কলকাতা পুরসভাতে গিয়েও বিস্তারিত জেনেও আবেদন করতে পারা যাবে।












Click it and Unblock the Notifications