GAIL Jobs 2025: এই সংস্থায় বিপুল চাকরি, অনলাইনে আবেদন করতে হবে! আর তাতেই...
GAIL Jobs 2025: ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চাকরির খোঁজ করছেন! তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সামনেই দারুণ সুযোগ। গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL) ব্যাপক নিয়োগ করবে। গোটা দেশজুড়ে এই নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য এই নিয়োগ করা হবে। GAIL Limited এর তরফে বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন (GAIL Jobs 2025) ।

GAIL Jobs 2025: কীভাবে আবেদন
অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এজন্য GAIL Limited এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। কিংবা এই লিঙ্কে - gailonline.com - ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। যা খবর, আগামী ১৮ মার্চ রাত ১২ টার মধ্যে এই আবেদন করতে হবে। ফলে হাতে সময় খুবই কম। এখনই বিস্তারিত প্রতিবেদনটি পড়ে আবেদন জানান।
GAIL Jobs 2025: শূন্যপদ
একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল) ২১ টি পদ, এক্সিকিউটিভ ট্রেনির (ইন্সট্রুমেন্টেশন) ১৭ টি পদ, এক্সিকিউটিভ ট্রেনির (ইলেক্ট্রিক্যাল) ১৪টি পদ, এক্সিকিউটিভ ট্রেনির (মেকানিক্যাল) ৮টি এবং এক্সিকিউটিভ ট্রেনির (BIS) ১৩ টি পদ পূরণ করা হবে।
বলে রাখা প্রয়োজন আবেদনের আগে যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য সব জেনে নিয়েই আবেদন জানান (GAIL Jobs 2025) ।












Click it and Unblock the Notifications