Job At Birbhum District: রামপুরহাটের ব্লক পাবলিক হেলথ ইউনিটে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন জানুন
Job At Birbhum District: বাংলায় থেকে কাজ (West Bengal Recruitment news) করতে চান! তাও নিজের জেলায় বসে। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। বীরভূমের রামপুরহাটে কাজের সুযোগ। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রামপুরহাটের ব্লক পাবলিক হেলথ ইউনিটে এই নিয়োগ (Job At Birbhum District) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন -

- Job At Birbhum District: কোথায় আবেদন -
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনের মাধ্যমে এই পদের (Job At Birbhum District) জন্য আবেদন করতে হবে। গত ১১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এজন্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট কিংবা সংলিষ্ট রামপুরহাট জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - https://www.wbhealth.gov.in/ ক্লিক করেও আবেদন করা যাবে।
- Job At Birbhum District: বিজ্ঞপ্তি এবং জরুরি তথ্য-
আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই। রামপুরহাট জেলা ব্লক পাবলিক হেলথ ইউনিটে এই নিয়োগ (Job At Birbhum District) করা হবে। ব্লক এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। তবে শূন্যপদের সংখ্যা পাঁচটি। এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এজন্য এই লিঙ্কে- https://www.wbhealth.gov.in/pages/career ক্লিক করতে হবে।
- Job At Birbhum District: যোগ্যতা
একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। ফলে বিভিন্ন শূন্যপদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। তবে এই সমস্ত পদে নিয়োগের (Job At Birbhum District) ক্ষেত্রে পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন আবেদনকারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। নুন্যতম ১৯ বছর বয়স থেকেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ পদ ৪০ বছর। বিজ্ঞপ্তিতে বিস্তারিত পড়েই আবেদন জানান।
- Job At Birbhum District: কীভাবে নিয়োগ
যোগ্য প্রার্থীকে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যেতে হবে। আবেদনকারীকে কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ (Job At Birbhum District) করা হবে। এছাড়াও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতাও কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ বিস্তারিত জেনেই আবেদন জানান।












Click it and Unblock the Notifications