JK Bank Recruitment 2023: শতাধিকেরও বেশি শাখায় নিয়োগ করবে এই ব্যাঙ্ক! মিলবে মোটা বেতন
JK Bank Recruitment 2023: ব্যাঙ্কে চাকরির খোঁজ করছেন! অনেকেই ব্যাঙ্কে চাকরির জন্যে প্রস্তুতি নেন। এবার বড় সুযোগ এমন চাকরিপ্রার্থীদের। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একাধিক শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছে।
আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। আরও একটি ব্যাঙ্কে (JK bank recruitment 2023) চাকরির সুযোগ। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে জম্মু এবং কাশ্মীর ব্যাঙ্ক। কীভাবে আবেদন করবেন রইল বিস্তারিত।

JK bank recruitment 2023: কীভাবে আবেদন
Jammu & Kashmir Bank এর তরফে এই নিয়োগ করা হবে। শিক্ষানবিস পদের জন্যে এই নিয়োগ করা হবে। সে রাজ্যের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাঙ্কের এই পদের জন্যে আবেদন করতের হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে।
এজন্যে জম্মু এবং কাশ্মীর ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। লিঙ্কটি হল- jkbank.com। এছাড়াও শিক্ষানবিস পোর্টাল- apprenticeshipindia.gov.in এ ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারবেন।
JK bank recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
দেশের বিভিন্ন রাজ্য এবং জেলা জুড়ে Jammu & Kashmir Bank রয়েছে। আর সেখানে মোট ৩৯০ টি শূন্যপদের জন্যে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।
JK bank recruitment 2023: কারা আবেদন করতে পারবেন
নুন্যতম ২০ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যাবে এই পদের জন্যে আবেদন। আবেদনকারীদের মান্যতা রয়েছে এমন যেকোনও বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আরও বেশ কিছু শর্ত রয়েছে। এই পদের জন্যে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
JK bank recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তি
এই পদের জন্যে আবেদন করার সময় অনেকটাইম কম। ফলে বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন। আর তা পড়তে এই লিঙ্কে- JK bank recruitment 2023 ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications