JIPMER Recruitment 2024: ব্যাপক চাকরির খবর, ৩৫ বছর বয়সেও করা যাবে আবেদন! পাশ করতে হবে ক্লাস ১২

JIPMER Recruitment 2024: চাকরি খুঁজছেন। রাজ্যের বাইরেও কাজ পেলে যেতে সমস্যা নেই। আর তা যদি হয় সরকারি চাকরি (Government Jobs 2024)? তাহলে আপনার জন্য এই প্রতিবেদন।

Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research, পুদুচেরি, একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে আবেদন করবেন (JIPMER Recruitment 2024) জেনে নিন-

JOB

  • JIPMER Recruitment 2024: কীভাবে আবেদন-

JIPMER গ্রুপ বি এবং সি পদের জন্য এই নিয়োগ করবে। অনলাইনের মাধ্যমে (JIPMER Recruitment 2024) এই পদের জন্য আবেদন করা যাবে। এজন্য জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - jipmer.edu.in ক্লিক করতে বলা হয়েছে। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত।

  • JIPMER Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি -

বি এবং সি পদে মোট ২০৯ জনকে নিয়োগ করা হবে। মূলত জুনিয়ার ট্রান্সলেশান অফিসার, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, নার্সিং অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্স-রে টেকনিশিয়ান সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (JIPMER Recruitment 2024) করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- https://jipmer.edu.in/announcement/jobs ক্লিক করতে হবে।

  • JIPMER Recruitment 2024: যোগ্যতা-

একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (JIPMER Recruitment 2024) করা হবে। ফলে যোগ্যতা আলাদা আলাদা। বিস্তারিত জেনে আবেদন জানাতে বলা হয়েছে। কিছু পদের জন্য ক্লাস ১২ এ পাশেও আবেদন করা যাবে। নুন্যতম ৩০ বছর থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

  • JIPMER Recruitment 2024: কীভাবে নিয়োগ -

কয়েক দফা পরীক্ষার পর নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা (JIPMER Recruitment 2024) নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+