ITBP Recruitment 2024: ৫০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ করবে আইটিবিপি, মহিলাদের সামনে বড় সুযোগ
ITBP Recruitment 2024: সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে বড় সুযোগ আপনার সামনে। ভারত-তিব্বত সীমা পুলিশ (Indo Tibetan Border Police_ITBP) নিয়োগ করবে। টেলিকমিউনিকেশন বিভাগে একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ITBP এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুকদের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন (ITBP Recruitment 2024) করবেন জেনে নিন-

ITBP Recruitment 2024: কীভাবে আবেদন -
ভারত-তিব্বত সীমা পুলিশ (Indo Tibetan Border Police_ITBP) এই নিয়োগ (ITBP Recruitment 2024) করবে। এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - recruitment.itbpolice.nic.in ক্লিক করে আবেদন জানাতে হবে। আগামী ১৫ নভেম্বর থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ ডিসেম্বর। ITBP নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য রইল প্রতিবেদনে।
ITBP Recruitment 2024: 526 শূন্যপদে হবে এই নিয়োগ
ভারত-তিব্বত সীমা পুলিশ (Indo Tibetan Border Police_ITBP) টেলিকমিউনিকেশন বিভাগে এই নিয়োগ করবে। মোট ৫২৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করবে। এর মধ্যে যেমন সাব ইনস্পেকটর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিকমিউনিকেশন পদ রয়েছে। মোট শূন্যপদের মধ্যে ৪৪৭ জন পুরুষ এবং ৭৯ জন মহিলাকে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে (ITBP Recruitment 2024) নিন।
ITBP Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা এবং বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাব ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স নুন্যতম ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অন্যদিকে হেড কনস্টেবল পদে আবেদন (ITBP Recruitment 2024) করতে হলে আবেদনকারীকে ১৮ বছর থেকে ২৫ বছর এবং কনস্টেবল পদের জন্য ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়োগ অনুযায়ী কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে বিএসসি, বি টেক কিংবা বিসিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কিছু ক্ষেত্রে আবেদনকারীর ক্লাস ১২ পাশ করলেও হবে। এছাড়াও কনস্টেবল পদের জন্য ক্লাস ১০ পাঁশ করলেও হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications