It Jobs For Freshers: Infosys, TCS-এ এবার বন্ধ নিয়োগ! চিন্তার ভাঁজ পড়ুয়াদের
It Jobs For Freshers: তথ্যপ্রযুক্তি সেক্টরে এবার চাকরি আকাল! সাধারণত ইঞ্জিনিয়ারিং কিংবা তথ্যপ্রজুক্তি বিষয়ে স্নাতক হওয়ার পরেই বিভিন্ন ভারতীয় টেক সংস্থাগুলি চাকরির সুযোগ দেয়। কিন্তু এবার সেই চাকরিতে ভাটা করতে চলেছে বলে সূত্রের খবর। Infosys, TCS, HCL Tech এর মতো বড় সংস্থাগুলি সাধারণত প্রতি বছর চাকরির সুযোগ দেয়। সেই সংস্থাগুলিও এবার নিয়োগ করবে না বলেই শোনা যাচ্ছে।
প্রতি ঐমাসিকে যে নিয়োগ (It Jobs For Freshers) করা হয় তা এবার পরিকল্পনা থেকে বাদ দেওয়া হচ্ছে সূত্রে জানা গিয়েছে। আর সেজন্যেই এই বছর যারা স্নাতক উত্তীর্ণ হবেন, তাঁরা কঠিন সময়ের মুখোমুখি হতে পারেন। এমনটাই মনে করা হচ্ছে। ক্যাম্পাস হায়ারিং হল চাকরি পাওয়ার একটি সহজ পন্থা। সাধারণত সংস্থাগুলি বিশ্ববিদ্যালয়গুলি কিংবা কলেজের ক্যাম্পাসে গিয়ে ইন্টারভিউ নেয়। এবং যোগ্যতা বিচার করে নিয়োগ করে।

আর এই ধরনের নিয়োগের ফলে সহজেই চাকরির দুনিয়ায় (It Jobs For Freshers)প্রবেশ করতে পারেন পড়ুয়ারা। ভারতে যে সংস্থা সবথেকে বেশি চাকরির সুযোগ দেয় সেটি হল TCS। এছাড়াও এই তালিকায় আছেন উইপ্রো, Infosys, HCL Tech, কগনিজেন্ট, অ্যাকসেনচর, ক্যাপজেমিনি। সাধারণত প্রত্যেক বছর ডিসেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া Infosys, TCS, HCL Tech এর মতো সংস্থাগুলিতে চলে।
তবে আইটি সংস্থাগুলি নিয়োগ কমানোর সিদ্ধান্ত নেওয়ায় পড়ুয়ারা হতাশার (It Jobs For Freshers) মধ্যে পড়বেন বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আইটি সংস্থাগুলির গ্রোথ অনেকটাই ধীর গতিতে হচ্ছে। আর সেই কারনেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে। ২০২৩ সালের নিয়োগে গতি অনেকটাই শ্লথ করে দিয়েছে এই সংস্থাগুলি। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে এই গতি আরও কমবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।
উদাহারণ হিসাবে বলা যায়, ২০২১-২২ অর্থ বছরে Infosys, TCS, HCL Tech মোট ১ লাখ ৯৭ হাজার কর্মী নিয়োগ করেছিল। আর ২০২২-২৩ অর্থ বছরে সেই সংখ্যা কমে হয়েছে ৬৮ হাজার ৬৮৬। অর্থাৎ তা অর্ধেকেরই কম। এই বছর যদি নিয়োগ আরও কম হয় তাহলে বেকারত্ব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications