Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা পরিস্থিতির মধ্যেও কর্মসংস্থানে বড় খবর! ১ লক্ষ নিয়োগের পথে তথ্যপ্রযুক্তি সংস্থা Cognizant

করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতি টলমল। বিশ্বের সর্বত্র ক্রমশ বাড়ছে বেকার সমস্যা। এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগ করতে চলেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা Cognizant। চলতি বছরে প্রায় ১ লক্ষ কর্মসং

করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতি টলমল। বিশ্বের সর্বত্র ক্রমশ বাড়ছে বেকার সমস্যা। এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগ করতে চলেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা Cognizant। চলতি বছরে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে এই সংস্থা।

১ লক্ষ নিয়োগের পথে তথ্যপ্রযুক্তি সংস্থা Cognizant

বিশ্বের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সংস্থা জানাচ্ছে, প্রায় ১লক্ষ কর্মী নিয়োগ করা হবে। করোনা পরিস্থিতিতে যেখানে লোকের চাকরি চলে যাচ্ছে, বেতনে কাটছাঁট হচ্ছে সেখানে সংস্থা কার্যত একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছে।

Cognizant আরও জানাচ্ছে, তাঁদের কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা ১ লক্ষ হলেও প্রয়োজনে আরও ৩০ হাজার স্নাতকদের চাকরির সুযোগ করে দেবে তারা। এমনটাই দাবি Cognizant-এর আধিকারিকদের। সংস্থার দাবি, কর্মসংস্থানের ক্ষেত্রে Cognizant নয়া এক রেকর্ড তৈরি করতে চায়। এখানেই থেমে থাকতে চায় না মার্কিন এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি।

২০২২ সালের মধ্যে আরও ৪৫ হাজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটি এবং বিপিও দুটি ক্ষেত্রেই এই নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্রেশার্সদের নিয়োগ করা হবে। ত্রৈমাসিক কোয়ার্টার জুন পর্যন্ত সংস্থার কর্মী সংস্থা ৩ লক্ষ্য! Cognizant সিইও Brian Humphries জানাচ্ছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও কর্মসংস্থান তৈরিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শুধু তাই নয়, এক ঘেয়েমি কাঁটাতে কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে কর্মীদের কাজের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কর্মীদের প্রমোশন দেওয়া হচ্ছে। Brian Humphries-এর মতে, ২০২১ সালের মধ্যে ১০০,০০০ কর্ম সংস্থানের চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকজনকে ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হচ্ছে।

তথ্যপ্রযুক্তি সংস্থা Cognizant লাভজনক সংস্থা। ত্রৈমাসিকে ১৪.৬ শতাংশ লাভ বেড়ে ৪.৬ বিলিয়ন হয়েছে। জুন কোয়াটারে মোট আয় বেড়ে হয়েছে ৫১২ মিলিয়ন ডলার। Brian Humphries জানাচ্ছেন, সংস্থা হিসাবে Cognizant তথ্যপ্রযুক্তি সংস্থা হিসাবে আরও বিস্তার ঘটবে।

অন্যদিকে চাকরির বাজারে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS)ও। দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রায় ৪০ হাজার ফ্রেসার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য কলেজ থেকে পাশ করেছে এমন যুবক -যুবতি কেই বেছে নেবে টিসিএস।

২০২১-২২ আর্থিক বছরে এই বিশাল কর্মী নিয়োগ করবে সংস্থা। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে । এই মুহূর্তে দেশের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থাতে কাজ করছে প্রায় পাঁচ লক্ষ কর্মী । তবে বেশ কিছু প্রজেক্টে র জন্যে আরও লোক প্রয়োজন।

আর সদিকে তাকিয়ে ক্যাম্পাস কিংবা দেশের বিভিন্ন কলেজ থেকে গ্যাজুয়েট পাশ করেছে এমন ৪০ হাজার যুবক-যুবতিকে চাকরি দেবে সংস্থা। গত বছর এই সংখ্যায় কর্মী নিয়োগ করেছিল সংস্থা। এবারও সে পথেই হাঁটতে চলছে টিসিএস।

যেখানে সর্বত্র কাজ হারানোর ভয়, বেতন কমিয়ে দেওয়ার আশঙ্কা। সেখানে কার্যত সদ্য কলেজ পাশ করা পড়ুয়াদের চাকরি দিয়ে নজির গড়তে চলেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+