ISRO Recruitment 2023: ভারতীয় গবেষণা সংস্থাতে কাজ করতে চান? এই প্রতিবেদন আপনার জন্যে
ISRO Recruitment 2023: কর্মী নিয়োগ হবে ISRO বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC)। টেকনিশিয়ন-এ, রেডিওগ্রাফার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে (ISRO Recruitment 2023)। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
এই পদের জন্যে যারা আবেদন করতে যান তাঁদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে ISRO এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে- vssc.gov.ইন কিংবা isro.gov.ইন - ক্লিক করে এই পদের জন্যে (ISRO Recruitment) আবেদন করতে পারবেন। আজ চার মে থেকে ভারতীয় মহাকাশ সংস্থার এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে এই পদের জন্যে আবেদন সংক্রান্ত ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ মে। মোট ৪৯ টি শূন্যপদের জন্যে (ISRO Bharti 2023) এই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, যে ৪৯ টি পদের জন্যে এই নিয়োগ করা হবে এর মধ্যে টেকনিশিয়ান-এ পদের জন্য ৪৩ টি শূন্যপদ, পাঁচটি শূন্যপদ ড্রাফটসম্যান-বি পদের জন্য ( ISRO Bharti) এবং একটি শূন্যপদ রেডিওগ্রাফার পদের জন্যে নিয়োগ করা হবে। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। জানা গিয়েছে, টেকনিশিয়ান-এ পদের জন্যে যোগ্য প্রার্থীকে , 21700 টাকা থেকে মাসে 69100 টাকা দেওয়া হবে। ড্রাফটসম্যান-বি পদের জন্য ( ISRO Bharti) যোগ্য প্রার্থীকে লেভেল তিন-এ মাসে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি রেডিওগ্রাফার পদের জন্যে যোগ্য প্রার্থীরা ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা দেওয়া হবে।
তবে এই পদের জন্যে যারা ( ISRO Recruitment) আবেদন করবেন তাঁদের নুন্যতম বয়স ৩৫ বছর হতেই হবে। এই পদের জন্যে আবেদন করার আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- uploads/2023/04/ISRO-Recruitment-2023-Notification.pdf- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত পড়েই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications