Isro Recruitment 2023: চন্দ্রায়নের পর ইসরোয় কাজের স্বপ্ন দেখছেন? জানেন গ্র্যাজুয়েশনেও মেলে চাকরি
Isro Recruitment 2023: চাঁদের মাটিতে ইসরোর সফল অবতরণ! গোটা বিশ্ব ভারতীয় গবেষণা সংস্থাকে (ISRO) কুর্নিশ জানাচ্ছে। গবেষকদের স্যালুট জানাচ্ছে নতুন প্রজন্ম। অনেকেই আবার ইসরোতে চাকরি ( Isro Recruitment 2023) করতে মন স্থিরও করে ফেলছেন।
কিন্তু জানেন কীভাবে ইসরোতে চাকরি (Job) পাওয়া যায়। খুব কঠিন কাজ? নাকি সায়েন্টিস্ট হলেও হতে ভারতীয় গবেষণা সংস্থায় চাকরি (Sarkari Naukri) পাওয়া যায়? এমন হাজারো প্রশ্ন ঘুরছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে-

Isro Recruitment 2023: বেতন জানেন কত?
শুধু বিজ্ঞানী হিসাবেই নয়, সাধারণ স্নাতক পাশ হলেও ভারতীয় গবেষণা সংস্থায় চাকরি পাওয়া যায়। এমন একাধিক পদ (Job) রয়েছে ইসরোতে (ISRO)। রয়েছে জুনিয়ার পার্সনাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদ। তবে ISRO জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে বেতন নির্ধারণ বেশ কিছু মানের উপর। যদিও বেতন খুব একটা কম নয়। যোগ্য প্রার্থী বছরে ৩ লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা প্যাকেজ হিসাবে পেয়ে থাকে।
ISRO জুনিয়ার পার্সনাল অ্যাসিস্ট্যান্ট পদে কি সুবিধা?
শুধু মোটা অঙ্কের বেতনই নয়, একাধিক সুবিধাও ইসরোর তরফে দেওয়া হয়। যেমন রয়েছে ডিএ, বাড়ি ভাড়া, পরিবহণ খরচও ইসরো বহন করে থাকে। রয়েছে নতুন পেনশন যোজনা। এছাড়াও চিকিৎসা সুবিধা, ভর্তুকিযুক্ত ক্যান্টিন সহ একাধিক সুবিধা। কেউ বাড়ি ভাড়ার টাকা না নিলে কোয়ার্টরও দেওয়া হয় ইসরোর তরফে। এছাড়াও গ্রুপ বিমা, হাউস বিল্ডিং এডভাসন্ড সহ একাধিক ভাতার সুবিধা রয়েছে।
Isro Recruitment 2023: জব প্রোফাইল
ISRO জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব প্রোফাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একাধিক দায়িত্ব থাকে এই সমস্ত কর্মীদের কাঁধে। অবসরপ্রাপ্ত-বয়স্ক কর্মীদের সাহায্য করা এই সমস্ত অ্যাসিস্ট্যান্টদের কাজ। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রশাসনিক কাজ। ফোন কলের উত্তর দেওয়া। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
Isro Recruitment 2023: কেরিয়ারের গ্রাফ উপরের দিকে
অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইসরোতে কাজ শুরু করলেও এই পেশায় কেরিয়ার গ্রোথ বেশ ভালো। প্রোমোশনের একাধিক সুবিধা থাকে। প্রভিশন পরিয়ড শেষ হলে পদোন্নতির সুযোগ থাকে। তবে অবশ্যই কর্মক্ষমতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। এই বিষয়ে আরও জানতে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন। কিংবা এই লিঙ্কে- Isro Recruitment 2023 ক্লিক করতে পারেন।












Click it and Unblock the Notifications