ISRO Recruitment 2023: নার্স, কুক ড্রাইভার সহ একাধিক পদে নিয়োগ, বেতন ১ লাখ

ISRO Recruitment 2023: ভারতীয় গবেষণা সংস্থা ISRO তে একাধিক শূন্যপদে এই নিয়োগ করা হবে। সতীশ ধবন স্পেস সেন্টার, শ্রী হরিকোটাতে (SDSC SHAR) এই নিয়োগ করা হবে।

ক্যাটারিগ সুপার ভাইজার, নার্স বি, ফার্মাসিস্ট এ, রেডিওগ্রাফার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ ( Govt Jobs 2023) করা হবে। ইতিমধ্যে ভারতীয় গবেষণা সংস্থা ISRO তে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

ISRO Recruitment 2023

ISRO Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য

ইতিমধ্যে ভারতীয় গবেষণা সংস্থা ISRO তে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সতীশ ধবণ স্পেস সেন্টারে এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৪ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে।

যার মধ্যে ক্যাটারিগ সুপার ভাইজার হিসাবে একজনকে নিয়োগ করা হবে, নার্স পদে ৭ জনকে নিয়োগ করা হবে, ফার্মাসিস্ট পদে ২ জন, রেডিওগ্রাফার পদে ৪ জন, ল্যাব টেকনিশিয়ন ১টি, টেকনিশিয়ন হিসাবে একজন। অ্যাসিস্ট্যান্ট ১, কুক পদের জন্যে চার জনকে, লাইট ভেইক্যাল ড্রাইভার পদের জন্যে ১৩ জন, হেভি ভেইক্যাল পদের জন্যে ১৪ এবং ফায়ারম্যান পদের জন্যে আটজনকে নিয়োগ করা হবে।

ISRO Recruitment 2023: কীভাবে আবেদন করবেন

ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্যে ভারতীয় মহাকাশ সংস্থাত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া এই লিঙ্কে isro.gov.in ক্লিক করেও আবেদন করা যাবে। তবে মাথায় রাখতে হবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৪ অগাস্ট। আবেদন শুল্ক জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অগাস্ট।

ISRO Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা

একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ক্যাটারিং সুপার ভাইজার হিসাবে হোটেল ম্যানেজমেন্ট কিংবা হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং কিংবা হসপিটালিটি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হোটেল ম্যানেজমেন্টে পিজি থাকতে হবে। নার্স পদের আবেদন করতে হলে নার্সিংয়ে নুন্যতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট- ফার্মাতে নুন্যতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

ISRO Recruitment 2023: নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি

এই বিষয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। সর্বোচ্চ লক্ষাধিক টাকাও বেতন হিসাবে পাওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-ISRO Recruitment 2023 - ক্লিক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+