ISRO Jobs 2023: ISRO-তে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
চাকরির বাজারে বড় খবর। ISRO এর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC) রিসার্চ সংক্রান্ত শূন্যপদের জন্যে নিয়োগ করবে। এমন ৩৩ টি শূন্যপদের (ISRO Jobs 2023) জন্য এই নিয়োগ করা হবে। SAC হল ISRO-এর একটি কেন্দ্র যা তার স্থল এবং গ্রহে ব
ISRO Jobs 2023: চাকরির বাজারে বড় খবর। ISRO এর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC) রিসার্চ সংক্রান্ত শূন্যপদের জন্যে নিয়োগ করবে। এমন ৩৩ টি শূন্যপদের (ISRO Jobs 2023) জন্য এই নিয়োগ করা হবে। SAC হল ISRO-এর একটি কেন্দ্র যা তার স্থল এবং গ্রহে বিভিন্ন মিশনের জন্য যন্ত্রপাতি (ISRO) ডিজাইন করে থাকে।
রীতিমত চ্যালেঞ্জিং একটি চাকরির (Recruitment News) সুযোগ। দেরি না করে দ্রুত এই শূন্যপদের ( Recruitment) জন্য আবেদন করতে বলা হয়েছে। কোথায় কীভাবে (Jobs 2023) আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়!
জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে এই নিয়োগ করা হবে। তবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ একটি অস্থায়ী সময়ের জন্য হবে। ফলে দেরি না করেই আজই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়! ISRO এর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC) রিসার্চ পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://recruitment.sac.gov.ইন/- ক্লিক করতে বলা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
মাথায় রাখতে হবে এই আবেদনের শেষ তারিখ আজ ৮ জানুয়ারি। রাত ১২ টার মধ্যে সংশ্লিষ্ট ঠিকানাতে আবেদন পত্র পৌঁছানো প্রয়োজন। তবে এই পদের জন্য আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0122.pdf- ক্লিক করতে বলা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়।

শূন্যপদ সংক্রান্ত তথ্য
মোট ৩৩ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে জুনিয়ার রিসার্চ ফেলো হিসাবে ২৭ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও গবেষণা সহযোগী হিসাবে পাঁচটি শূন্যপদ এবং প্রজেক্ট অ্যাাসোসিয়েট হিসাবে একজনকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। জুনিয়ার রিসার্চ ফেলো হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে জিওফিজিক্স/অ্যাপ্লাইড জিওফিজিক্স, জিওলজি/অ্যাপ্লাইড জিওলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্সের যেকোনো একটিতে কমপক্ষে ৬০% নম্বর সহ M.Tech অথবা 65% নম্বর সহ M.Sc করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। এমএসসিতে ফাস্ট ডিভিশন থাকতে হবে।
অন্যদিকে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে কমপক্ষে 65% নম্বর সহ ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক বা ইলেকট্রনিক্সে এমএসসি থাকতে হবে।

বেতন সংক্রান্ত খবর
এই বিষয়ে বিস্তারিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। তাও জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে মাসে ৩১,০০০ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েটরা প্রতি মাসে ৪৭,০০০ টাকা পাবেন।












Click it and Unblock the Notifications