ISI Recruitment 2023: কলকাতার Indian Statistical Institute-এ নিয়োগ, বেতন ১৫ হাজার

ISI Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। কলকাতার Indian Statistical Institute অর্থাৎ আইএসআই-এর একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আইএসআই'য়ের লাইব্রেরিতে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অস্থায়ী পদের জন্যে এই নিয়োগ করা হবে।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের (ISI Recruitment 2023) জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন করুন-

ISI Recruitment 2023

ISI Recruitment 2023:অনলাইনে আবেদন

এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের (ISI Recruitment 2023) মাধ্যমে তা করতে হবে। আর তা করতে এই https://www.isical.ac.in/- লিঙ্কে ক্লিক করতে হবে। এই বিষয়ে আবেদনের আগে Indian Statistical Institute-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্ক- ISI Recruitment 2023- ক্লিক করতে হবে।

ISI Recruitment 2023: জরুরি তথ্য

শিক্ষানবিস হিসাবে আইএসআই তাঁদের লাইব্রেরিতে এই নিয়োগ করবে। লাইব্রেরির ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ করা হবে। শিক্ষানবিস পদের জন্যে এই নিয়োগ করা হলেও ট্রেনিং দেওয়া হবে। সমস্ত কাজ শিখিয়ে নেওয়া হবে। তবে এই নিয়োগ হবে অস্থায়ী ভাবে। ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত চুক্তি অনুযায়ী এই কাজ পাওয়া যাবে। কাজ অনুযায়ী প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।

ISI Recruitment 2023: শূন্যপদ এবং বয়স

তবে এই পদের জন্যে নিয়োগ সংখ্যা মাত্র একটাই। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। মাসিক বেতন এই কাজের জন্যে ১৫ হাজার টাকা দেওয়া হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+