Job News: IRCTC-তে কর্মী নিয়োগ! চাকরি হবে কলকাতায়
Job News: IRCTC-তে কর্মী নিয়োগ! চাকরি হবে কলকাতায়
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড। ভারতীয় রেলওয়ের অধীনে এই সংস্থা কাজ করে।

শূন্যপদের সংখ্যা
মোট শূন্যপদের সংখ্যা ২৫। আবেদন জানানোর কাজ শুরু হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ২০২৩-এর ১২ জানুয়ারি। শূন্যপদে যাঁদের নিয়োগ করা হবে, সবাই কলকাতায় কাজ করতে পারবেন।

কোন পদে কর্মী নিয়োগ
কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আইআরসিটিসি। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আপাতত ১ বছরের জন্য নিয়োগ করা হলেও, পরে পারফরমেন্সের ওপরে ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
যাঁরা আবেদন করবেন, সবাইকেই অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীর আইটিআই ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা
আইআরসিটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি
নথি যাচাইয়ের পরে মেধাতালিকা অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরি করা হবে। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, আবেদনের আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে যাচাই করে নিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications