IPPB SO Recruitment 2024: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! নিয়োগ করবে মহিলাদেরও

IPPB SO Recruitment 2024: কর্মপ্রার্থীদের সামনে বড় সুযোগ। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। স্পেশালিস্ট অফিসার (SO) সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে।

ইতিমধ্যে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (IPPB) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (IPPB SO Recruitment 2024) দিয়েছে। সংশ্লিষ্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটেই দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জেনেই আবেদন জানান।

IPPB SO Recruitment 2024

IPPB SO Recruitment 2024: কবে থেকে শুরু আবেদন

গত ২১ ডিসেম্বর থেকে এই শূন্যপদের জন্য নিয়োগ শুরু করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank)। অনলাইনের মাধ্যমে এই পদের (IPPB SO Recruitment 2024) জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ অর্থাৎ ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। ফলে যোগ্য এবং ইচ্ছুকদের বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।

IPPB SO Recruitment 2024: শূন্যপদ

একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT): 54টি পদ, ম্যানেজার IT পেমেন্ট রিস্টম পদের জন্য একজন, ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক এবং ক্লাউড হিসাবে দুজনকে নিয়োগ করা হবে, সিনিয়ার ম্যানেজার IT পেমেন্ট সিস্টমে একজন, সিনিয়র ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক এবং ক্লাউডে একজনকে, সিনিয়র ম্যানেজার, আইডি ভেন্ডর, আউটসোর্সিং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হিসাবে একজনকে নিয়োগ করা হবে। এছাড়াও সাইবার সিকিউরিটি এক্সপারট হিসাবে ৭ জনকে নিয়োগ (IPPB SO Recruitment 2024) করা হবে।

IPPB SO Recruitment 2024: কীভাবে করবেন আবেদন-

পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (IPPB) এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এজন্য এই লিঙ্কে - www.ippbonline.com ক্লিক করতে হবে। এরপর হোম পেজে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করে "Apply Now" অপশনে যেতে হবে। সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে যাবে এবং "Click here for New Registration" অপশনে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য আপলোড করে, ফর্ম ফিলআপ করে পেমেন্ট ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন (IPPB SO Recruitment 2024) করতে হবে।

পুরুষ-মহ্নিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+