IPPB Recruitment 2023: শতাধিকেরও বেশি নিয়োগ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে! কীভাবে আবেদন জানুন
IPPB Recruitment 2023: যারা সরকারি কাজ করতে চান তাদের জন্যে বড় খবর! ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ( IPPB) কর্মী নিয়োগ করা হবে। ১৩২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে india post payment bank অর্থাৎ IPPB এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

IPPB Recruitment 2023: কীভাবে আবেদন করবেন
india post payment bank অর্থাৎ IPPB এর শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া ২৬ জুলাই থেকে শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া এই লিঙ্কে- https://www.ippbonline.com/ ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে আগামী ১৬ অগাস্টের জন্যে।
IPPB Recruitment 2023: কোথায় কত নিয়োগ
১৩২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই IPPB এর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। অসমে ২৬ টি শূন্যপদ, ছত্তিসগড়ে ২৭ জনকে নিয়োগ করা হবে। হিমাচল প্রদেশে ১২ জনকে নিয়োগ করা হবে। জম্মু এবং কাশ্মীরে শূন্যপদের সংখ্যা ৭ টি। লাদাখে ১ টি, অরুণাচল প্রদেশে ১০ টি, মণিপুরে ৯টি, মেঘালয়ে ৮টি, মিজোরাম ৬টি, নাগাল্যান্ড ৯টি, ত্রিপুরা ৫টি, উত্তরাখন্ডে ১২ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে।
IPPB Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

IPPB Recruitment 2023: বয়সের তথ্য
একজিকিউটিভ পদের জন্যে নিয়োগ করবে india post payment bank অর্থাৎ IPPB। নুন্যতম ২১ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। আবেদন শুল্ক হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে।
IPPB Recruitment 2023: বয়সের তথ্য
বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে india post payment bank। যেমন প্রথমেই অনলাইনে টেস্ট নেওয়া হবে। গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। যোগ্য প্রার্থীকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- IPPB Recruitment 2023 ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications