IPPB Jobs 2024: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুল নিয়োগ, ৩৫ বছর বয়সেও করা যাবে আবেদন
IPPB Jobs 2024: ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুত নিচ্ছেন। যুবক-যুবতীদের জন্য দারুণ খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank-IPPB) গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ করবে। গোটা দেশেই এই নিয়োগ করা হবে।
তিনশোরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ (IPPB Jobs 2024) করা হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank-IPPB) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে আবেদন জানান।

- IPPB Jobs 2024: কীভাবে কোথায় আবেদন?
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদে নিয়োগ (IPPB Jobs 2024) করবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই www.ippbonline.com লিঙ্কে ক্লিক করেও এই শূন্যপদে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের নীচে Career অপশনে ক্লিক করতে হবে। গ্রামীণ ডাক সেবকের ডাক বিভাগ - Apply Now - অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় নথি এবং তথ্য অনলাইনেই আপলোড করতে হবে।
- IPPB Jobs 2024: বয়স সংক্রান্ত তথ্য
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স নুন্যতম ২০ বছর হতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্য (IPPB Jobs 2024) আবেদন করা যাবে।
- IPPB Jobs 2024: যোগ্যতা
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদে আবেদনের (IPPB Jobs 2024) ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, গ্রামীণ ডাক সেবক হিসাবে অন্তত দু'বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
- IPPB Jobs 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ করা হবে। প্রায় ৩৪৪ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (IPPB Jobs 2024) করা হবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। এরপর কোনও আবেদন গ্রাহ্য হবে না। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিন। যা কিনা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) এর অফিশিয়াল ওয়েবসাইটে আছে।
- IPPB Jobs 2024: কীভাবে নিয়োগ
একেবারে সরল প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে, স্নাতক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। এর পরে, প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং নথি যাচাই এবং ইন্টারভিউ'য়ের জন্য ডাকা হবে আবেদনকারীকে।
- IPPB Jobs 2024: বেতন কত?
যোগ্য প্রার্থীকে বেশ কয়েকটি ধাপে বেঁছে নেওয়া হবে। গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদে ৩০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা আছে।












Click it and Unblock the Notifications