IOCL Recruitment 2025: জুনিয়র পদে ব্যাপক নিয়োগ এই তেল সংস্থায়! সরকারি চাকরি, আবেদন জানান মেয়েরাও

IOCL Recruitment 2025: চাকরির (Jobs 2025) খোঁজ করছেন? বড় সুযোগ হাতের মুঠোয়। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। জুনিয়ার বিজনেস অ্যাসিস্ট সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। Indian Oil Corporation এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত এই প্রতিবেদনে (IOCL Recruitment 2025) তুলে ধরা হল।

IOCL Recruitment 2025

  • IOCL Recruitment 2025: কীভাবে আবেদন

কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সুযোগ। একাধিক জুনিয়র পদে এই নিয়োগ (IOCL Recruitment 2025) হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে। এজন্য Indian Oil Corporation এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কিংবা এই iocl.com - লিঙ্কে ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।

  • IOCL Recruitment 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য

মোট ২৪৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (IOCL Recruitment 2025) করা হবে। এর মধ্যে জুনিয়র অপারেটর পদের জন্য ২১৫ টি শূন্যপদ, জুনিয়র অ্যাটেডেন্ট হিসাবে ২৩ জনকে এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট হিসাবে ৮ জনকে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। যা আগামী এপ্রিল মাসে হবে বলে জানা যাচ্ছে। কম্পিয়টারের মাধ্যমে (CBT) এই পরীক্ষা দিতে হবে। যার ফল আগামী এপ্রিল/মে মাসে প্রকাশিত করা হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  • IOCL Recruitment 2025: বিজ্ঞপ্তি

ছেলে এবং মেয়ে যারা চাকরি (IOCL Recruitment 2025) খুঁজছেন তাঁদের সামনে বড় সুযোগ। Indian Oil Corporation এর ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা সেখানে পড়েই বিস্তারিত জানুন। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+