IOCL Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে ব্যাপক ভাবে নিয়োগ হতে চলেছে! রইল খুঁটিনাটি
IOCL Recruitment 2022: ইন্ডিয়ান ওয়েলে ব্যাপক ভাবে নিয়োগ হতে চলেছে! রইল খুঁটিনাটি
চাকরির বাজারে বড় খবর। ব্যাপক নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। IOCL-এর ওয়েস্টার্ন রিজন মার্কেটিং ডিভিশনের মাধ্যমে এই নিয়োগ (IOCL Recruitment 2022) করা হবে। টেকনিক্যাল এবং non-technical apprentice-এই পদের জন্যে শতাধিকেরও বেশি নিয়োগ (Recruitment 2022) হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্যপ্রার্থীদের এখনই আবেদনে (IOCL Recruitment 2022) জন্যে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্যে আবেদন
এই পদগুলির জন্যে ইতিমধ্যে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্যে আবেদন করা যাবে। IOCL- এর সরকারি ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্যে আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল - iocl.com। এছাড়াও https://www.rectt.in/ - এই লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা (IOCL Recruitment 2022)। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে IOCL- এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

৫৭০ জনকে এই পদের জন্যে এই নিয়োগ
IOCL- এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়তে অবশ্যই ভালো ভাবে ওয়েবসাইটি পড়ে নেবেন। এছাড়াও এই https://www.rectt.in/Notification/Advertisement.aspx - লিঙ্কে ক্লিক করেও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পড়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৭০ জনকে এই পদের জন্যে (IOCL Recruitment 2022) নিয়োগ করা হবে। তবে অবশ্যই আবেদনকারীর আবেদন ১৫ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছতে হবে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।

শিক্ষাগত যোগ্যতা
বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ৫৭০টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। trade apprentice পদের জন্যে নিয়োগ হবে। এক্ষেত্রে আবেদনকারীকে আইটিআই পাস (IOCL Recruitment 2022) করতেই হবে। এছাড়াও technician apprentice পদের জন্যে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। অঙ্কের সঙ্গেই তিন বছরের ডিপ্লোমা। Trade Apprentice-Accountant, Trade Apprentice - Data Entry Operator (Skilled Certificate Holders) সহ বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে থাকা তথ্যগুলি (IOCL Recruitment 2022) জেনে নিন।

আবেদনের বয়সসীমা-
IOCL ব্যাপক ভাবে নিয়োগ করতে চলেছে। বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে (IOCL Recruitment 2022) জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। আর তা সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যাবে। তবে আবেদনের আগে IOCL-এর তরফে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন। যাতে কোনও বিভ্রান্তি না থাকে।












Click it and Unblock the Notifications