IOCL job 2022: indian oil-এ নিয়োগ চলছে, কীভাবে কোথায় আবেদন রইল

Sarkari Naukri 2022 : চাকরির বাজারে বড় খবর! ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন লিমিটেডে (iocl) চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জা

Sarkari Naukri 2022 : চাকরির বাজারে বড় খবর! ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন লিমিটেডে (iocl) চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে এই পদের (IOCL job 2022) জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে আবেদন-

অনলাইনের মাধ্যমে আবেদন-

আইওসিএলের পাইপলাইন বিভাগে এই নিয়োগ হবে। গত ১২ অগাস্ট থেকে এই পদের জন্যে আবেদন (IOCL job 2022) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এজন্য এই লিঙ্কে- https://iocl.কম/ - ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদনের শেষ (IOCL job 2022) তারিখ আগামী ১০ অক্টোবর।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

অনলাইন আবেদন শুরু হয় - 12 সেপ্টেম্বর 2022

আবেদনের শেষ তারিখ - 10 অক্টোবর 2022

IOCL অ্যাডমিট কার্ড 2022 তারিখ- 27 অক্টোবর

পরীক্ষার তারিখ - 6 নভেম্বর 2022

SPPT তারিখ - 7 নভেম্বর 2022

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট- প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-এর সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের ফুলটাইম ডিপ্লোমা বা ITI-এর পরে দুই বছরের ল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

এজন্যে এই লিঙ্কে- https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf - ক্লিক করতে হবে। তিনটি পদ্ধতিতে যোগ্য প্রার্থী বেছে নেবে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন লিমিটেডে (iocl)। স্কিল, / দক্ষতা / শারীরিক পরীক্ষা'র মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য এবং বেতন-

বয়স সংক্রান্ত তথ্য এবং বেতন-

সর্বনিম্ন ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাসে 25000-105000 টাকা বেতন মিলবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে মাসে বেতন মিলবে 23000-78000। ফলে দেরি না করে বিস্তারিত জেনে আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+