ইউনিসেফের ভলান্টিয়ার প্রোগ্রামে আমন্ত্রণের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ইউনিসেফের ভলান্টিয়ার প্রোগ্রামে আমন্ত্রণের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ইউনাইটেড নেশন চিলড্রেন'স ফান্ড বা ইউনিসেফের তরফে এক মহান উদ্যোগের জন্য স্বেচ্ছাসেবক আমন্ত্রণ করা হয়েছে। কী ধরনের কাজ, কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা ওই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইউনিসেফের কোন উদ্য়োগ : ভলান্টিয়ার প্রোগ্রাম।
উদ্যোগের উদ্দেশ্য
বিশ্বব্যাপী শিশু ও যুব সম্প্রদায়ের মানোন্নয়নে একটা বন্ধন তৈরি করে কাজ করতে চাইছে ইউনিসেফ। মানুষের হাতে শক্তি বৃদ্ধি করাই যার মূল লক্ষ্য। এই প্রকল্পে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হবেন, তাদের জন্য বড় সুযোগের দরজা খুলে যাবে বলে জানানো হয়েছে।
কোথা থেকে কারা আবেদন করবেন
বিশ্বজুড়ে চলবে এই উদ্যোগ। ফলে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে। পূর্ণাঙ্গ সময়ের চাকরিজীবি, পড়ুয়া সহ অন্যান্য যে কোনও পেশার মানুষ আবেদন করতে হবে। তবে মনে মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকতে হবে।
দায়িত্ব এবং কর্তব্য
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকবে এই উদ্যোগ। যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, তাঁদের অনেক টাকার লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফলে তাঁদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকতে হবে এবং মনকে স্বচ্ছ রাখতে হবে। তবেই এই কাজ করা সম্ভব বলে জানানো হয়েছে।
কবের মধ্যে আবেদন : ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications