Calcutta High Court: প্রধান শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ, কাউন্সেলিং প্রক্রিয়া না মানার অভিযোগ

Calcutta High Court: প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ। দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রধান শিক্ষক নিয়োগের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ ছাড়া আপাতত ওই জেলায় কোন নতুন প্রধান শিক্ষক নিয়োগ নয় বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে।

আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই শুনানি শেষে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Calcutta High Court

আদালত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। ২০২৩ সালে এই নিয়োগ হয়। আর তাতে কাউন্সেলিং প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ মামলাকারী আইনজীবীর। কার্যত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই এই নিয়োগ হয়েছে বলেও আদালতে আবেদন আবেদনকারীর। এই বিষয়ে স্থগিতাদেশের আবেদন জানিয়ে মামলা (Calcutta High Court) হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে (Calcutta High Court)। দীর্ঘ সওয়াল জবাব চলে। আর এই মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ DPSC রুলে প্রধান শিক্ষক নিযুক্ত হন। আর তা হয় শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতায়।

যদিও মামলাকারীর যুক্তি বাঁকুড়া ও উত্তর ২৪ পরগণায় কাউন্সিলিং করেই নিয়োগ হয়েছে।
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শিক্ষা পর্ষদকে আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ (Calcutta High Court) দিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর পরে এই সংক্রান্ত ফের মামলার(Calcutta High Court) শুনানি হবে। শুনানির গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।

শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে একের পর এক দুর্নীতি (Recruitment Scam) সামনে এসেছে। নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক নিয়োগ হয়েছে। এমনকি কাউন্সেলিং কিংবা ইন্টারভিউতে না বসেই স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। যদিও সমস্ত দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রধান শিক্ষক নিয়োগের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court))।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+