Infosys Defers Salary Hikes: হল না বেতন বৃদ্ধি! মন ভাঙল ইনফোসিসের কর্মীদের
Infosys Defers Salary Hikes: তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যারা যুক্ত তাদের অনেকের কাছেই Infosys স্বপ্নের সংস্থা। এই সংস্থায় কাজ করতে আগ্রহী থাকেন অনেকেই। আর এই বছর সেই সংস্থার কর্মীদের একটা বড় অংশ কার্যত আশাহত।
প্রতি বছরের মতো এই বছর একটা নির্দিষ্ট সময়ে বেতন (Infosys Defers Salary Hikes) বৃদ্ধি হবে বলে অপেক্ষা করেছিলেন অনেকেই। সাধারণত এপ্রিল মাসেই এই সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধি করে।

কিন্তু এপ্রিল, মে জুন পেরিয়ে জুলাই মাস পরে গেলেও বেতন বৃদ্ধির কোনও খবর নেই সংস্থার একাধিক কর্মীর কাছে। এক সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Infosys এর সিনিয়ার ম্যানেজমেন্টস্তরের কর্মী ছাড়া আরও কারোরই বেতন বৃদ্ধি হয়নি।
এই তথ্যপ্রযুক্তি সংস্থার বহু কর্মী জানিয়েছেন, বেতন বৃদ্ধির (Infosys Defers Salary Hikes) সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বাড়েনি বেতন। বেতন বাড়বে কি না, তেমন কোনও খবরও নেই কর্মীদের কাছে। সংস্থার তরফ থেকেও কর্মীদের কি়ছু জানানো হয়নি। সম্প্রতি আইটি সংস্থাগুলি যেভাবে আর্থিক টানাপোড়েনের শিকার হয়েছে, তার ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২০ সালেও একই রকম সিদ্ধান্ত নিয়েছিল এই সংস্থা। কোভিডের ( Covid 19) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময়। পরে ২০২১ সালের জানুয়ারিতে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হওয়ায় বেতন বৃদ্ধি করা হয়। উল্লেখ্য চলতি ত্রৈমাসিকে কত আয় হল তা প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই।
মনে করা হচ্ছে সংস্থার ( Infosys) ভালো আয় হতে পারে। ২০২৩ সালে প্রথম অইমাসিকে অনেকটাই আর্থিক বৃদ্ধি হয় ইনফোসিসের। চার শতাংশ থেকে সাত শতাংশে পৌঁছে যায় সেই হার। ফলে বিশ্বের অন্যতম বড় সংস্থার আয় এবার ভালো হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আর এরপরে সংস্থা সংস্থার নিচুতলার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয় কিনা সেদিকেই নজর সবার। যদিও এই বিষয়ে সংস্থার তরফে কোনও বার্তা সরকারি ভাবে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications