Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬০০ কোটি বিনিয়োগে নিউ টাউনে ইনফোসিসের ক্যাম্পাস তৈরি, কাজ করবেন তিন হাজারেও বেশি কর্মী

Infosys Kolkata Campus: কলকাতার নিউ টাউনে খুলছে ইনফোসিসের নয়া ক্যাম্পাস! মার্চের শুরুতেই নয়া এই ক্যাম্পাসের অপারেশন শুরু হতে পারে বলে খবর। তবে এই ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করে একাধিক বাধার মুখে পড়তে হয় ইনফোসিসকে। অবশেষে নিউ টাইনে অন্যতম তথ্যপ্রযুক্তি জায়েন্ট ইনফোসিসের ক্যাম্পাস সম্পূর্ণ তৈরি বলে খবর।

নয়া এই ক্যাম্পাস কলকাতায় তথ্যপ্রযুক্তি সেক্টরে জোয়ার (Infosys Kolkata Campus) আনবে বলেই মনে করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিউ টাউনে একটি ভাড়ার অফিস নিয়ে কাজ চালাচ্ছে ইনফোসিস। সেখানে প্রায় ৪০০ কর্মচারী কাজ করে। নয়া ক্যাম্পাস খুলে গেলে কর্মসংস্থান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Infosys Kolkata Campus:

শুধু তাই নয়, সম্পূর্ণ ভাবে ক্যাম্পাস (Infosys Kolkata Campus) চালু হয়ে গেলে ৩ হাজার ১০০ জন কাজ করার সুযোগ পাবে বলে সর্বভারতীয় খবরে দাবি করা হয়েছে। বিশাল এই ক্যাম্পাস নির্মাণে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

নিউ টাউনে ইনফোসিসের ক্যাম্পাস (Infosys Kolkata Campus) নতুন নয়। ২০০৮ সালে রাজারহাটের একশন এরিয়া ৩-এ জমি অধিগ্রহণ করে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়ে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আটকে যায় কাজ। এমনকি ইনফোসিসের বিশেষ আর্থিক অঞ্চল বা স্পেশাল ইকোনোমিক জোন থাকলেও কাজে গতি আসেনি। যদিও পরিবর্তী কালে পরিবর্তনের সরকার আসে। নিয়মে বেশ কিছু শিথিলতা নিয়ে আসা হয়। কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়।

এরপর ২০১৮ সালে কলকাতায় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বিশেষ কেন্দ্র গড়ে তোলার কথা জানায় ইনফোসিস (Infosys Kolkata Campus) । নতুন করে প্রকল্পের উদ্বোধন হয়। কথা ছিল ২০১৯ সালের মধ্যে কাজ শেষ করে অফিস শুরু করার। কিন্ত্যু করোনার কারণে সমস্ত পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। থমকে যায় প্রকল্পের কাজ।

বিশ্বজুড়েই আর্থিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে বহু সংস্থা। বাদ যায়নি ইনফোসিসও। যদিও বাঁধা কাটিয়ে ফের শুরু হয় ইনফোসিসের নিউ টাউন ক্যাম্পাসের কাজ। আর তা প্রায় শেষ বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতেই নয়া ক্যাম্পাসের উদ্বোধন করতে পারেন ইনফোসিস।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নিউটাউনে ইনফোসিস ক্যাম্পসের (Infosys Kolkata Campus) বিশাল ছবি সামনে আসে। ক্যাম্পাসের বোর্ডে বড়বড় করে লেখা আছে, ইনফোসিস। তৈরি ক্যাম্পাসও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+