Infosys Layoff: ১০০ জন ছাঁটাই হওয়া ট্রেনি এবার প্রধানমন্ত্রীর স্মরণাপন্ন হলেন, চাইলেন মোদীর হস্তক্ষেপ
অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ইনফোসিস থেকে বরখাস্ত হওয়া ১০০-এরও বেশি ট্রেনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠালেন। তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ছাঁটাই যেন আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধই জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
- কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ
এই অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্ণাটক শ্রম কমিশনারকে চিঠি পাঠিয়েছে, যাতে ইনফোসিস মাইসোর ক্যাম্পাসে ট্রেনিদের বরখাস্তের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। ২৫ ফেব্রুয়ারির চিঠিতে বলা হয়েছে, "আপনাকে অনুরোধ করা হচ্ছে যে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করুন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন"।

- ইনফোসিসের ছাঁটাই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
চলতি মাসের শুরুতে, ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিস মাইসোর ক্যাম্পাসে প্রশিক্ষণ নেওয়া ৩০০-র বেশি নতুন কর্মীকে মূল্যায়নে অকৃতকার্য হওয়ার কারণে ছাঁটাই করা হয়। তারা দুই বছর ধরে অপেক্ষার পর মাত্র ২০২৪ সালের অক্টোবরে কোম্পানিতে যোগ দিয়েছিলেন। আর তার মাত্র ৩ মাসের মধ্যেই তাঁদেরকে ছাঁটাই করা হয়।
এই ঘটনার পর আইটি কর্মচারী ইউনিয়ন NITES (ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সিনেট) কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে এবং ইনফোসিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। NITES-এর সভাপতি অমরজ্যোতি নায়েক এই প্রসঙ্গে বলেছেন, "আমরা এই কর্মীদের সঙ্গে রয়েছি এবং যতক্ষণ না তারা ন্যায়বিচার পায়, আমরা লড়াই চালিয়ে যাব। সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে ইনফোসিস ক্যাম্পাসের বাইরে বিশাল বিক্ষোভের ডাক দেওয়া হবে"।
NITES-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, "এই অন্যায় দ্রুত সমাধান করতে হবে। দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, যাতে ভবিষ্যতে কোনো আইটি কর্মী এ ধরনের সমস্যার শিকার না হন"।
অবশ্য এক্ষেত্রে ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়েছে, "প্রশিক্ষণার্থীরা যোগদানের সময় জানত যে মূল্যায়ন তাদের চাকরির গুরুত্বপূর্ণ অংশ। ৯৮ শতাংশের বেশি প্রশিক্ষণার্থী কোম্পানি ছাড়ার পরও প্রয়োজনীয় আর্থিক সহায়তা, কাউন্সেলিং ও রিলিজ লেটার পেয়েছেন"।
আপাতত, ইনফোসিসের এই সিদ্ধান্ত আইটি খাতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, সরকার কী ধরনের পদক্ষেপ নেয় এবং বরখাস্ত হওয়া কর্মীদের ভাগ্যে ঠিক কী রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications