Unemployment Rate in India: বেকারত্বের হার নিয়ে কী বলছে সরকারি তথ্য? রইল রিপোর্ট
Unemployment Rate in India: গত ৯ বছর ধরে বেকারত্ব ইস্যুতে একের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। দেশে বাড়ছে কাজের সুযোগ। আর এরপরেই বেকারত্বের হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। ছয় বছরের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে। ন্যাশনাল স্যাম্পল সার্ভের তরফে সম্প্রতি একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। আর তাতেই এহেন তথ্য সামনে এসেছে।
রিপোর্ট অনুসারে ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে জাতীয় ক্ষেত্রে ১৫ বছর এবং তার বেশি বয়সের লোকেদের জন্য বেকারত্বের হার (ইউআর) ২০২১-২২-এ ৪.১ শতাংশ থেকে ২০২২-২৩-এ ৩.২ শতাংশে নেমে (Unemployment Rate in India) এসেছে।

বিশ্লেষকরা বলছেন, গোটা বিশ্ব এই মুহূর্তে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আর তার ফল সংস্থাগুলি ভোগ করছে বলে দাবি বিশ্লেষকদের। শুধু তাই নয়, সংস্থাগুলি কর্মী নিয়োগ করছে। তাতে বেকারত্ব ইস্যু অনেকটাই কমছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আর সেটাই ফুটে উঠেছে ওই রিপোর্টে।
Periodic Labour Force Survey (PLFS) Annual Report 2022-2023 released
— PIB India (@PIB_India) October 10, 2023
➡️ Increasing trend in Labour Force Participation Rate and Worker Population Ratio
➡️ Constant decrease in Unemployment Rate
Read here: https://t.co/ePx1qezKFj pic.twitter.com/WcbxtJKApc
বলে রাখা প্রয়োজন,করোনা পরিস্থিতিতে বেকারত্বর (Unemployment Rate in India) হার ছিল ৭.৮ শতাংশ থেকে ৯.৭ শতাংশ। যা ২০১৮ সালের আর্থিক বছরে সর্বনিম্ন ছিল। তবে সেই সমীক্ষা ১৫ বছর কিংবা বেশি নাগরিকদের তথ্যের উপর তৈরি করা হয়েছিল। এমনকি গত অর্থ বছরেও বেকারত্বের হার ছিল ৪.১ শতাংশে।
তবে সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তথ্য অনুযায়ী বেকারত্বের হার ৬ শতাংশ থেকে কমে ৫.৯ শতাংশে গেছে। জানুয়ারি-মার্চের হিসাবে এই তথ্য উঠে এসেছে। একই ভাবে মহিলা বেকারত্বের হার ৯.১ শতাংশে গেছে। যা আগে ছিল ৯.২।












Click it and Unblock the Notifications