Indian Railways: এয়ারবাসের সঙ্গে বড় চুক্তি! তৈরি হবে ১৫ হাজার কর্মসংস্থান
Indian Railways: দূরপাল্লার সমস্ত ট্রেনের স্পিড বাড়াতে কাজ করছে রেলমন্ত্রক! আর এজন্যে গতিশক্তি যোজনা নিয়ে আসা হয়েছে। আর এই যোজনায় দেশের সমস্ত বড় রেল স্টেশনে ট্রেনের গতি আপডেট করার কাজ চলছে। একই সঙ্গে এই যোজনাকে বাস্তবায়িত করতে গতি শক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে।
রেলের এই বিশ্ববিদ্যালয় (Gati Shakti Vishwavidyalaya) গুজরাতে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন ছাত্রদের বিভিন্ন ভাবে তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে দেশের ১৫ হাজার তরুণের চাকরির সুযোগ তৈরি হবে।

উত্তর-পশ্চিম রেলওয়ের সিপিআরও ক্যাপ্টেন রাশি কিরণ জানিয়েছেন, ভারতীয় রেলের গতিশক্তি বিশ্ববিদ্যালয় (GSV) এবং এয়ারবাসের (Airbus) মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। মূলত দেশের ভারতীয় বিমান ক্ষেত্রকে আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি, এয়ারবাস এবং টাটার মধ্যে একটি চুক্তি হয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী গুজরাতের ভাদোদরায় C-295 বিমানের নকশা, উত্পাদন যৌথ ভাবে করা হবে।
Indian Railways: বিশ্বের বড় সংস্থা
এয়ারবাস (Airbus) বিশ্বের বাণিজ্যিক বিমানের সবথেকে বড় নির্মাতা। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে প্রতিরক্ষা ক্ষেত্রের বিভিন্ন উপকরণ তৈরি করে থাকে। এই সংস্থার সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গতিশক্তি বিশ্ববিদ্যালয় (GSV) এবং এয়ারবাসের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।
দেশের যুবক-যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে বিভিন্ন ভাবে সাহায্য করবে। পরিবহন ও লজিস্টিক সেক্টরে বড় সুযোগ রয়েছে। আর সেখানে চাকরি পেতেও ছাত্রদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, এই চুক্তি ফলে দেশের অন্তত ১৫ হাজার তরুণের চাকরির একয়টা বড় সুযোগ তৈরি হবে।
হচ্ছে রোজগার মেলা
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে ১০ লাখ বেকার যুবক-যুবতীকে কাজের প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। আর সেই মতো রোজগার মেলা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার চাকরি দেওয়া হয়েছে। রেল সহ একাধিক সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ মিলেছে। খুব শীঘ্রই ফের রোজগার মেল সরকারের তরফে আয়োজন করা হবে। আর তার আগে এহেন বড় পদক্ষেপ।












Click it and Unblock the Notifications