Railway Recruitment 2023: মাধ্যমিক পাশ করে বসে রয়েছেন? ভারতীয় রেলে চাকরির সুযোগ এক ক্লিকেই
Railway Recruitment 2023: ভারতীয় রেলে (Indian Railway) মোটা বেতনে (Sarkari Naukri) চাকরির সুযোগ। মোটা বেতনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে। মূলত 'অ্যাসিট্যান্ট লোকো পাইলট' হিসাবে নিয়োগ করবে Indian Railway -এর উত্তর-পশ্চিম রেলওয়ে (NWR)।
ইতিমধ্যে এই পদের জন্যে (Railway Recruitment) আবেদন করতে বলা হয়েছে। প্রার্থীদের নিয়োগ প্রতিযোগিতামূলক পরীক্ষা (GDCE) 2023' এর ভিত্তিতে নির্বাচন করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন (Railway Recruitment) করতে বলা হয়েছে। এজন্যে Indian Railway -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- rrcjaipur.ইন - ক্লিক করতে বলা হয়েছে।

তবে এই পদের জন্যে আবেদন করতে হলে তা করতে হবে আগামী ৬ মে'র (Railway Recruitment 2023) মধ্যে। ফলে এই চূড়ান্ত সময়সীমার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মোট ২৩৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। জেনারেল পদের জন্যে আবেদনকারীর বয়স ৪২ বছর হতে হবে। ওবিসি পদের জন্যে আবেদনকারীর বয়স ৪৫ হলেও চলবে। পাশাপাশ এসসি/ এসটি পদের জন্যে আবেদনকারীর বয়সসীমা হবে ৪৭ বছর।

কীভাবে বেছে নেওয়া হবে?
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) / লিখিত পরীক্ষার ভিত্তিতে এই পদগুলির জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এজন্যে এটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- http://www.rrcjaipur.in/storeWebFiles/423_566625.pdf- ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক পদের জন্যে এই নিয়োগ করা ( Railway Recruitment) হবে। আবেদনকারীকে মান্যতা প্রাপ্ত যে কোনও বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি= ক্ষেত্রে বিস্তারিত অভিজ্ঞতা আবেদনকারীর থাকতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও মেকানিক্যাল ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স, অটো মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
গোটা বিশ্বজুড়ে চাকরির বাজারে কার্যত ধস নেমেছে। একাধিক জায়গাতে কর্মী ছাঁটাই করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় রেলে চাকরির সুযোগ।












Click it and Unblock the Notifications