Indian Railway Recruitment 2021: ক্লাস ১০ পাস করলেই পরীক্ষা ছাড়াই ব্যাপক নিয়োগ
Indian Railway Recruitment 2021: ক্লাস ১০ পাস করলেই পরীক্ষা ছাড়াই ব্যাপক নিয়োগ
কর্মপ্রার্থীদের জন্যে দারুণ খবর। ব্যাপক নিয়োগ ভারতীয় রেলে। আর সেজন্যে ভারতীয় রেল উত্তর মধ্য রেলওয়ে (Indian Railway Recruitment 2021) প্রয়াগরাজ (NCR), , উত্তর প্রদেশে (Indian Railway) অ্যাপ্রেটিস পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্যতম (Indian Railway Recruitment 2021) প্রার্থীদের আবেদন করার জন্যে ইতিমধ্যে নিয়োগ শুরু করে দিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন পড়ুন বিস্তারিত-
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। https://www.rrcprjapprentices.in/ এই লিঙ্কে ক্লিক করে এই পদের জপ্ন্যে আবেদন করতে পারা যাবে। এছাড়াও ডাউনলোড করে বিস্তারিত বিজ্ঞপ্তিও আপনি দেখে নিতে পারবেন। এর জন্যে এই https://rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentices-02-2021.pdf এই লিঙ্কে ক্লিক করতে হবে। Indian Railway Recruitment 2021- এই নিয়োগ ১৬৬৪ শূন্য পদের জন্যে নিয়োগ করা হবে।

কয়েকটি জরুরি তথ্য-
অনলাইনে আবেদনের জরুরি তথ্য - 0২ নভেম্বর 2021
অনলাইনে আবেদনের শেওষ তারিখ - ০১ ডিসেম্বর ২০২১
মোট ১৬৬৪ পদের জন্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
Indian Railway Recruitment 2021 বিজ্ঞপ্তি অনুযায়ী পদের জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাস করতেই হবে। ১২ ক্লাস হলে অগ্রাধিকার বেশি। তবে পরীক্ষাতে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। সেখানে আরও বিস্তারিত ভাবে বলা রয়েছে।

নুন্যতম বয়স এবং নিয়োগ
এই পদের জন্যে আবেদনে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন। তবে এই পদের চাকরির জন্যে কোনও পরীক্ষা নেওয়া হবে না। এমনটাই জানা যাচ্ছে। ক্লাস ১০ এবং ITI-তে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। আর সেইমতো যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications