Indian Railway Recruitment 2024: রেলে চাকরির সুযোগ, কোন ডিভিশনে কত নিয়োগ জেনে নিন
Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলের (Indian Rail) পরিধি যেমন বড়, তেমনই কর্মীর প্রয়োজনও অনেক বেশি। প্রতিবছরই রেলের বিভিন্ন বিভাগে তাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
আর রেলের চাকরিতে যোগ দিলে বা রেলের চাকরির (Indian Railway Recruitment 2024) অভিজ্ঞতা থাকলে কর্মজীবনে তা ভাল প্রভাব ফেলে।

Indian Railway Recruitment 2024: কীভাবে নিয়োগ-
পশ্চিম মধ্য রেলওয়ে এবার চাকরির সুযোগ নিয়ে এসেছে। কয়েক হাজার শূন্যপদে নিয়োগ (Indian Railway Recruitment 2024) করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। wcr.indianrailwayws.gov.in এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
৩৩১৭ শূন্যপদে নিয়োগ (Indian Railway Recruitment 2024) করবে রেল। গত ৫ অগস্ট থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া, চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। যে কোনও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে বলে যোগ্যতায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দ্বাদশ শ্রেণিতে বিষয় হিসেবে থাকতে হবে, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা। এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে হবে।
Indian Railway Recruitment 2024: বয়স
১৫ বছর থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি ও এসটি প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে আর ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে।
Indian Railway Recruitment 2024: কোন পদে কত নিয়োগ
জেবিপি ডিভিশন- ১২৬২ শূন্যপদ
বিপিএল ডিভিশন- ৮২৪ শূন্যপদ
কেওটিএ ডিভিশন- ৮৩২ শূন্যপদ
সিআরডব্লুএস বিপিএল- ১৭৫ শূন্যপদ
ডব্লিউআরএস কেওটিএ- ১৯৬ শূন্যপদ
জেবিপি- ২৮ শূন্যপদ
Indian Railway Recruitment 2024: আবেদনের মূল্য
সাধারণ চাকরিপ্রার্থীদের (Indian Railway Recruitment 2024) আবেদনের মূল্য ১৪১ টাকা। এসসি বা এসটি প্রার্থী, প্রতিবন্ধী ও মহিলাদের জন্য আবেদনের মূল্য ৪১ টাকা।
Indian Railway Recruitment 2024: কীভাবে আবেদন করবেন
- ১. wcr.indianrailwayws.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।
- ২. "Engagement of Act Apprentices for 2024-2025-এই অপশনে ক্লিক করতে হবে।
- ৩. New Registration-এ ক্লিক করে রেজিস্টার করতে হবে।
- ৪. লগ ইন করে সব তথ্য দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- ৫. আবেদন মূল্য দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- ৬. ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে।












Click it and Unblock the Notifications