Railway Recruitment: ক্লাস ১০ পাশে ভারতীয় রেলে ব্যাপক চাকরি, কীভাবে আবেদন জানুন

ভারতীয় রেলওয়ের সাউথ ইস্টার্নে আপ্রেন্টিস সহ একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ (Indian Railway Recruitment 2023) করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্

Indian Railway Recruitment 2023: ভারতীয় রেলওয়ের সাউথ ইস্টার্নে আপ্রেন্টিস সহ একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ (Indian Railway Recruitment 2023) করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর কর্মী ছাঁটাই। বিভিন্ন বেসরকারি সংস্থাতে এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। আর এর মধ্যেই নতুন করে করোনা ভাইরাসের একটা আতঙ্ক তৈরি হয়েছে। যার ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আর এই অবস্থায় চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। বিশেষ করে যারা ক্লাস ১০ পাশ করেছেন তাঁদের জন্য অবশ্যই ভালো সুযোগ। দেরি না করে আজই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে

অনলাইনের মাধ্যমে তা করতে হবে

Indian Railway-এর এই সমস্ত শূন্যপদের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন করতে হলে (Indian Railway Recruitment 2023) অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর তা করতে Indian Railway -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। আর তা করতে এই লিঙ্কে- rrcser.co.ইন - ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে https://rrcser.co.ইন/- ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে।

১৭৮৫ টি শূন্যপদের জন্যে ভারতীয় রেল এই নিয়োগ করবে

১৭৮৫ টি শূন্যপদের জন্যে ভারতীয় রেল এই নিয়োগ করবে

ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ভারতীয় রেলের তরফে (Indian Railway Recruitment 2023) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর তা জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটেই (Indian Railway) ক্লিক করতে হবে। মোট ১৭৮৫ টি শূন্যপদের জন্যে ভারতীয় রেল (Recruitment 2023) এই নিয়োগ করবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

গত ২৭ ডিসেম্বর থেকে ভারতীয় রেলের এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মাথায় রাখতে আবেদনকারী আবেদনপত্র আগামী ২রা ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে। মোট ১৭৮৫ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। একই সঙ্গে ৫০ শতাংশ অঙ্কে নম্বর পেতে হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই-এর একটি শংসাপত্র থাকতে হবে।

 কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

প্রার্থীদের বাছাই করা হবে প্রতিটি ট্রেডে ন্যূনতম 50% (সমষ্টিগত) নম্বর সহ ম্যাট্রিকুলেশনে প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+