Recruitment 2025: ৭০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ করবে Indian Overseas Bank! স্নাতক হলেই চাকরি আগে সুযোগ
Indian Overseas Bank Recruitment 2025: ব্যাংকিং সেক্টরে কেরিয়ার গড়তে চান? সামনেই বড় সুযোগ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (IOB) শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করবে। Indian Overseas Bank এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মহিলা এবং পুরুষ উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবে।
৭০০ টিরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই শূন্যপদের (Indian Overseas Bank Recruitment 2025) জন্য আবেদন করতে বলা হয়েছে। এই নিয়োগ দেশের একাধিক ব্রাঞ্চের জন্য হবে বলে জানা যাচ্ছে।

Indian Overseas Bank Recruitment 2025: কীভাবে আবেদন
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (Indian Overseas Bank-IOB) এ চাকরি পাওয়ার বড় সুযোগ। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এজন্য এই লিঙ্কে - iob.in - ক্লিক করে আবেদনের কথা বলা হয়েছে। সেখানে "Careers" বলে অপশন আছে। তাতে ক্লিক করলেই বিস্তারিত সব খুলে যাবে। কিংবা এই লিঙ্কে - www.bfsissc.com -ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
Indian Overseas Bank Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
আগামী ৯ মার্চের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। মোট 750 টি পদের জন্য এই নিয়োগ করবে ব্যাঙ্ক। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিন। Indian Overseas Bank এর অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে।
Indian Overseas Bank Recruitment 2025: যোগ্যতা এবং বয়স
এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে স্নাতক হতে হবে। স্বীকৃত রয়েছে এমন যে কোনও বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো স্ট্রিমে স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে। অন্যদিকে নুন্যতম ২০ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর।
Indian Overseas Bank Recruitment 2025: কীভাবে নিয়োগ
ব্যাঙ্ক কয়েকটি মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেঁছে নেবে। প্রথমেই অনলাইন রিটেন টেস্ট দিতে হবে। যেখানে MCQ প্রশ্ন থাকবে। চারটি মুখ্য ভাগ প্রশ্নে থাকবে। সেই মতো নম্বর ভাগ করা আছে। এরপর স্থানীয় ভাষায় আবেদনকারী কতটা দক্ষ তা যাচাই করা হবে এরপর বাকি ধাপ। এই সমস্ত বিষয়ে বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications