Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Oil Recruitment 2021: উচ্চ মাধ্যমিক পাশ কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর! ইন্ডিয়ান ওয়েলে ব্যাপক নিয়োগ

OCL Recruitment 2021, Indian Oil Recruitment 2021: কর্মস্থানের বাজারে বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। IOCL-যারা ক্লাস ১২ পাশ করেছেন তাঁদের জন্যে কাজের বড়সড় সুযোগ করে দিয়েছে।

OCL Recruitment 2021, Indian Oil Recruitment 2021: কর্মস্থানের বাজারে বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। IOCL-যারা ক্লাস ১২ পাশ করেছেন তাঁদের জন্যে কাজের বড়সড় সুযোগ করে দিয়েছে।

অ্যাপ্রেন্টিস পদের জন্যে এই (Indian Oil Recruitment 2021) নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইন্ডিয়ান ওয়েলের তরফে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি দেখে এখনই আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন

ইচ্ছুক এবং যোগ্যপ্রার্থীরা এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্যে iocl.com- এই লিংকে ক্লিক করতে হবে। তবে মনে রাখতে হবে, এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২১। ইতিমধ্যে নিয়োগ (IOCL Recruitment 2021) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ ভারতের পূর্বের রাজ্যের জন্যে করা হবে। মোট ৫২৭টি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

অনলাইনে আবেদন শুরু'র দিন- ৫ নভেম্বর ২০২১

অনলাইনে আবেদনের শেষ তারিখ-৫ ডিসেম্বর ২০২১

অ্যাডমিট কার্ডের তারিখ - ৯ ডিসেম্বর ২০২১

পরীক্ষা তারিখ-১৯ ডিসেম্বর ২০২১

ফলাফলের দিন - ২৯ ডিসেম্বর ২০২১

শূন্যপদের তথ্য

শূন্যপদের তথ্য

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ওয়েলের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাষ্ট্রায়ত্ব এই তেল সংস্থার মোট ৫২৭টি পদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গেরর জন্যে ২৩৬টি শূন্যপদ রয়েছে। বিহারের জন্যে ৬৮টি, ৬৯টি পদ ওডিশার জন্যে। ঝাড়খন্ডের জন্যে ৩৫টি। ১১৯টি শূন্যপদে নিয়োগ হবে। আর তা হবে অসমের জন্যে। আর ২১টি অন্যান্য আরও বেশ কয়েকটি রাজ্যে থাকা শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এই খবর অবশ্যই পশ্চিমবঙ্গের কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্যে নিয়োগ করা হবে। আর এতে ক্লাস ১০ পাশ বাধ্যতামূলক। এছাড়াও আইটিআই কোর্স থাকতে হবে আবেদনকারীর। অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি পদের জন্যে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস ১২ পাশ থাকতেই হবে। আর তা না থাকলে বাদ হয়ে যেতে পারে আবেদন। আরও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্যে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এই বিষয়ে সেখানে বিস্তারিত বলা রয়েছে।

আবেদনের বয়স এবং নিয়োগ পদ্ধতি

আবেদনের বয়স এবং নিয়োগ পদ্ধতি

ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্যে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ডেটা ইন্ট্রি (Indian Oil Recruitment 2021) অপারেটর হিসাবেও। ফলে এই পদে আবেদনের জন্যে নুন্যতম আবেদনের বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন জানানো যাবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদের জন্যে নিয়োগ করা হবে। ৯০ মিনিটের মধ্যেই এই পরীক্ষা দিতে হবে। আর পাশ করলেই মোটা বেতনের পাকা চাকরি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+