Indian Navy Recruitment: ক্লাস ১০ পাস করলেই ভারতীয় নৌসেনাতে প্রচুর চাকরি, বেতন ৭০ হাজার টাকা

Indian Navy Recruitment: ক্লাস ১০ পাস করলেই ভারতীয় নৌসেনাতে প্রচুর চাকরি, বেতন ৭০ হাজার টাকা

Indian Navy Recruitment : করোনা পরিস্থিতিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। নতুন করে চাকরির বাজার তৈরি হচ্ছে। সরকারি এবং বেসরকারি একাধিক সংস্থাতে নিয়োগ শুরু হয়েছে। এই অবস্থায় যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্যে স্বস্তির খবর। ভারতীয় নৌসেনা একাধিক পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। ভারতীয় নৌসেনার সেলর (MR) পদের জন্যে নিয়োগ শুরু হয়েছে। তবে আবেদনের প্রক্রিয়া আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

অনলাইনেই মিলবে ফর্ম

অনলাইনেই মিলবে ফর্ম

জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে। এই পদের জন্যে আবেদন ফর্ম ভারতীয় নৌসেনার ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে ফর্ম ফিলাপ করেই এই বিষয়ে আবেদন করা যাবে। তবে মনে রাখতে হবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ২ নভেম্বর পর্যন্ত। এরপরে আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। ভারতীয় নৌসেনার এই নিয়োগ মেট্রিক রিক্রুট অনুয়ায়ী হবে। আগামী এপ্রিল ২০২২ কোর্স অনুযায়ী হবে এই নিয়োগ। বিস্তারিত তথ্য নিয়োগ সংক্রান্ত ইজংপ্তিতে দেখে নেওয়াটাই ভালো।

বিজ্ঞপ্তি অনুয়ায়ি ভারতীয় নৌসেনার সেলর পদের জন্যে শর্ত রয়েছে। অবিবাহিত যুবকরাই আবেদন করতে পারবে। নৌসেনার প্রায় ৩০০ পদে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদনকারীকে বিভিন্ন রাজ্য থেকেই সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী লিখিত পরীক্ষা এবং ফিজিকাল টেস্টের জন্যে প্রায় ১৫০০ আবেদনকারীকে ডাকা হবে। জানা গিয়েছে, ভারতীয় নৌসেনাতে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে রোজগার সমাচারে পাওয়া যাবে।

বয়য়সীমা

বয়য়সীমা

এই পদের জন্যে ক্লাস ১০ পাশ করাটা বাধ্যতামূলক। শুধু তাই নয়, ১০ পাশ ব্যক্তি যাদের জন্ম ১ লা এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫ সালের মধ্যে হয়েছে তারাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিয়োগ সংক্রান্ত ইজংপ্তিতে দেখে নেওয়াটাই ভালো।

বেছে নেওয়ার পদ্ধতি

বেছে নেওয়ার পদ্ধতি

ভারতীয় নৌসেনার সেলর পদের যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং ফিজিকাল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা সাম্প্রতিক একাধিক ঘটনার মধ্যে থেকে প্রশ্ন করা হবে। এর মধ্যে সায়েন্স, অঙ্ক সহ আরও বেশ কিছু বিষয় থাকবে। ইংরেজি কিংবা হিন্দি ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুয়ায়ি, লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিকাল টেস্টও দেওয়া হবে।

নৌসেনা পদের জন্যে বেতন-

নৌসেনা পদের জন্যে বেতন-

ভারতীয় নৌসেনার এই চাকরি দেশের অন্যতম প্রেস্টিজিয়াস চাকরি। পরীক্ষা এবঙ্গ ফিজিকাল টেস্টে পাস করে গেলে কাজে যোগ দেওয়ার চিঠি আসবে। আর এই ট্রেনিংয়ের সময়ে বেতন পাওয়া যাবে। ১৪,৬০০ টাকা প্রতি মাসে বেতন পাওয়া যাবে। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর রক্ষা বিভাগের মেট্রিক্স লেভেলের তিন বেতন আধার পর ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও আরও সুযোগ সুবিধা দেওয়া হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+