Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Navy Recruitment 2024: নৌবাহিনীতে নিয়োগে রেজিস্ট্রেশন শুরু! কীভাবে করবেন জেনে নিন

Indian Navy Recruitment 2024: চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন? ভারতীয় নৌ বাহিনীতে যোগ দিতে চান? বড় সুযোগ আপনার সামনে। আজ শনিবার, ২০ জুলাই থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে নিন। একমাত্র অনলাইনেই এই পদের জন্য আবেদন করা যাবে।

ভারতীয় নৌ-বাহিনী (Indian Navy) বিভিন্ন পদের জন্য যেমন চার্জম্যান, ড্রাফটসম্যান, ফায়ারম্যান, কুক, এমটিএস সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (Indian Navy Recruitment 2024) করবে।

Indian Navy Recruitment 2024

Indian Navy Recruitment 2024: এই ওয়েবসাইটে আবেদন জানান-

এই পদের (Indian Navy Recruitment 2024) জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের ভারতীয় নৌবাহিনীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এজন্য এই লিঙ্কে joinindiannavy.gov.in - ক্লিক করতে হবে।

Indian Navy Recruitment 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য-

এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে প্রার্থীদের মোট ৭৪১টি পদে নিয়োগ (Indian Navy Recruitment 2024) করা হবে। চার্জম্যান পদের জন্য ২৯ জনকে, সায়েন্টেফিক অ্যাসিস্ট্যাট হিসাবে ৪ জনকে নিয়োগ করা হবে। ড্রাফটম্যান হিসাবে ২টি পদ, ফায়ারম্যান হিসাবে ৪৪৪ জনকে নিয়োগ করা হবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ৫৪টি, ট্রেডসম্যান মেটের ১৬১টি, পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের ১৮টি, কুকের ৯টি এবং মাল্টিটাস্কিং স্টাফের ১৬টি পদ রয়েছে।

Indian Navy Recruitment 2024: কারা আবেদন করবেন-

এসব পদে (Indian Navy Recruitment 2024) আবেদনের যোগ্যতা থেকে বয়সসীমা সমস্ত কিছু নির্দিষ্ট ভাবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেই অনুযায়ী, আবেদনকারীদের নুন্যতম ক্লাস ১০ পাশ করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। কয়েকটি পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতক পাশ করতে হবে। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ৩০ বছর।

Indian Navy Recruitment 2024: কীভাবে নিয়োগ হবে-

প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা পরীক্ষা, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে এই পদগুলির জন্য নির্বাচন করা হবে। এক পর্যায় পাস করা প্রার্থীই পরবর্তী পর্যায়ে যাবেন। সব ধাপ পার হলেই চূড়ান্ত হবে নির্বাচন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভারতীয় নৌ-বাহিনীর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে (Indian Navy Recruitment 2024) নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে -- Indian Navy Recruitment 2024 - ক্লিক করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+