Recruitment 2022: চ্যালেঞ্জ নিতে ভালোবাসলে যোগ দিন Coast Guard-এ! চলছে নিয়োগ
জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। দেশের জন্যে কিছু করতে চান? তাহলে আপনার জন্য বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগ করতে চলেছে Indian Coast Guard। অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে।
Indian Coast Guard Recruitment 2022: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। দেশের জন্যে কিছু করতে চান? তাহলে আপনার জন্য বড় খবর। ব্যাপক কর্মী নিয়োগ করতে চলেছে Indian Coast Guard। অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হল-

কীভাবে আবেদন
চলতি মাসের ১৭ অগাস্ট থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন (Indian Coast Guard Recruitment 2022) আবেদনকারীরা। অনলাইনে আবেদন করতে পারবেন। Indian Coast Guard এর এই শূন্যপদে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজনব্য এই Coast Guard এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটি হল- joinindiancoastguard.gov.ইন।

রইল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি
tবে এই বিষয়ে আবেদেনের আগে অবশ্যই কোস্ট গার্ডের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এজন্য http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_6_2223b.pdf - লিঙ্কে ক্লিক করতে হবে। জানা যাচ্ছে, কোস্ট গার্ডের জেনারেল ডিউটি, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, টেকনিক্যাল ও ল এন্ট্রি ব্যাচের পদগুলো পূরণ করা হবে এই নিয়োগের মাধ্যমে। তবে (Indian Coast Guard Recruitment 2022) দেরি না করে আজই আবেদন করতে বলা হয়েছে।

প্রার্থীদের নির্বাচন করা হবে
অল ইন্ডিয়া মেধা তালিকার ভিত্তিতে পদগুলির জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। মেধা তালিকা প্রস্তুত করতে একাধিক পর্যায়ের পরীক্ষা ও পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। মোট ৭১টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা জাছে।

যোগ্যতার কি প্রয়োজন?
ন্যূনতম 60 শতাংশ নম্বর সহ স্নাতক পাস প্রার্থীরা জেনারেল ডিউটি পোস্টের জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে, কমার্শিয়াল পাইলট লাইসেন্সের পদগুলির জন্য, একজনকে ন্যূনতম 50% নম্বর সহ পদার্থবিদ্যা এবং গণিত সহ 12 তম পাস হতে হবে। টেকনিক্যাল পদের জন্য এই সংক্রান্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আইনে প্রবেশের জন্য 60% নম্বর সহ এলএলবি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেতন-
যোগ্য প্রার্থীকে প্রতি মাসে 56100 টাকা বেতন দেওয়া হবে। আজই আবেদন করুন কিন্তু নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications