Indian Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন জানুন
Indian Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রায় ৩০০ টি লোকাল ব্যাঙ্কে (LBO) স্কেল-I পদের জন্য নিয়োগ করা হবে।ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।

Indian Bank Recruitment 2024: কীভাবে আবেদন-
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) এই নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হবে। এজন্য এই লিঙ্কে - indianbank.in ক্লিক করতে পারেন। ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) LBO পরীক্ষার দিন ঘোষণা করবে খুব শীঘ্রই।
Indian Bank Recruitment 2024: শূন্যপদ -
বিভিন্ন ক্যাটাগরিতে 300 পদে ইন্ডিয়ান ব্যাঙ্ক নিয়োগ (Indian Bank Recruitment 2024) করা হবে।
- জেনারেল (General) - 127 পদ
- তফসিলি জাতি (SC) - 44 পদ
- তফসিলি উপজাতি (ST) - 21 পদ
- অনগ্রসর শ্রেণী (OBC) - 79 পদ
- আর্থিক ভাবে দুর্বল (EWS) - 29 পদ
Indian Bank Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য -
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়ান (Indian Bank Recruitment 2024) ব্যাঙ্কে এই পদের জন্য আবেদন নুন্যতম ২০ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। আবেদনের আগে নিয়োহ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications