Recruitment News: কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে চাকরি! শুরুতে বেতন ১৮ হাজার টাকা
রাজ্যে থাকা কেন্দ্রীয় সংস্থায় ফের নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আইএসিএস-এ। সেখানে বেশ কয়েকজন মাল্টি টাস্কিং স্টাফ নেওয়া হবে।
রাজ্যে থাকা কেন্দ্রীয় সংস্থায় ফের নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আইএসিএস-এ। সেখানে বেশ কয়েকজন মাল্টি টাস্কিং স্টাফ নেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ১০। এই নিয়োগ করা হবে এই রাজ্য তথা কলকাতায়।

বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ রয়েছে।

যোগ্যতা ও বেতন
এই পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্য লাগবে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক তথা দশম শ্রেণি পাশ। লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন হবে ১৮ হাজার টাকা করে।

কীভাবে আবেদন
অনলাইনে এই আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা পরীক্ষার ফি হিসেবে দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য ৫০০ টাকা করে দিতে হবে।
যাঁরা আবেদন করতে ইচ্ছুক, তাঁদেরকে ২০২৩-এর ৩১ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তি পড়ে যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications