Indian Army Recruitment 2023: স্পেশাল এন্ট্রি স্কিমে সেনাবাহিনীতে নিয়োগ! স্নাতকে ৫০% নম্বরে আবেদন

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি। এনসিসি সার্টিফিকেট থাকলে স্পেশাল এন্ট্রি স্কিমে নিয়োগে সুবিধা পাওয়া যাবে।

নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিমে এই নিয়োগ করা হবে। অবিবাহিত পুরুষ ও মহিলাদের কাছ থেকে এব্যাপারে আবেদনপত্র পাওয়া হয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা ৫৫। এর মধ্যে পুরুষ ৫০ জন। তার মধ্যে ৪৫ টি পদ অসংরক্ষিত। ৫ টি পদ যুদ্ধে মৃত সেনাকর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত। অন্যদিকে যে পাঁচটি পদ মহিলাদের জন্য রয়েছে, তার মধ্যে ৪ টি পদ অসংরক্ষিত এবং ১ টি পদ যুদ্ধে মৃত সেনাকর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সঙ্গে এনসিসির সি সার্টিফিকেট থাকতে হবে। এর অর্থ হল এনসিসির সিনিয়র ডিভিশনে ২ বছরের সার্ভিস থাকতে হবে। তবে যুদ্ধে মৃত সেনাকর্মীদের সন্তানদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।

শারীরিক উচ্চতা-ওজন ও বয়সসীমা

শারীরিক উচ্চতা-ওজন ও বয়সসীমা

সবাই জানেন সেনাবাহিনীতে কর্মরতদের জন্য বিশেষ শারীরিক মাপঝোকের প্রয়োজন হয়। পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫৭.৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি। দুটি ক্ষেত্রেই ওজন অন্তত ৪২ কেজি হতেই হবে। তবে শরীরে কোনও ট্যাটুর ক্ষেত্রে নিয়োগে শর্ত রয়েছে।
২০২৩-এর ১ জুলাইয়ের নিরিখে বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২ জুলাই ১৯৯৮ থেকে ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে।

 বেতন

বেতন

এক্ষেত্রে শুরুতেই বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা। সঙ্গে অন্য ভাতাও রয়েছে। লেফটেন্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। ট্রেনিংয়ের সময় ৪৯ সপ্তাহ। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এই ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের সময় বিয়ে করা যাবে না। নিয়োগের পরে প্রবেশনের সময় ৬ মাস। ট্রেনিংয়ের সময় মাসে ৫৬১০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই ও আবেদন

প্রার্থী বাছাই ও আবেদন

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি পরে আবেদনকারীদের ডাকা হবে। কাপুলথালা, এলাহাবাদ, ভোপাল এবং বেঙ্গালুরুতে ডাকা হবে। আবেদনকারীকে প্রথমে https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে অনলাইনে আবেদন প্রক্রিয়া। তবে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOFTN_FOR_NCC_SPL_ENTRY_54_COURSE.pdf
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারির দুপুর ৩ টে পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+