Indian Army Recruitment 2023: দ্বাদশ শ্রেণি পাশ হলে আবেদন! ৪ বছর পরে বেতন ৫৬১০০ টাকা
Indian Army Recruitment 2023: দ্বাদশ শ্রেণি পাশ হলে আবেদন! ৪ বছর পরে বেতন ৫৬১০০ টাকা
ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগে বিজ্ঞপ্তি। ১০+২-তে টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। পুরুষ প্রার্থী যাঁরা উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষায় বলেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন।

যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পুরুষ হতে হবে। আবেদনকারীকে লিখিত দিতে হবে, ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবতে পারবেন না। আর যদি কেউ তা করেন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ে হবে। তবে সেই দিন পর্যন্ত ট্রেনিং-এর খরচের টাকা দিতে সে বাধ্য থাকবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেনদকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্ক-সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ২০২২-এর জেইই মেন পরীক্ষায় বসলে তবেই সেই আবেদনকারী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা সাড়ে ষোলো বছরের নিচে হবে না আবার সাড়ে উনিশ বছরের ওপরেও হবে না। অর্থাৎ জন্ম তারিখ ২০০৪ সালের ২ জানুয়ারির আগে হবে না আবার ২০০৭ সালের ১ জানুয়ারির পরেও হবে না। মাধ্যমিক কিংবা সম পর্যায়ের পরীক্ষায় যে বয়স উল্লেখ থাকবে, তাই ধরেই আবেদনকারীকে এগোতে হবে।

শূন্যপদ ও কমিশন
প্রাথমিকভাবে শূন্যপদের সংখ্যা ৯০। তবে ট্রেনি অ্যাকাডেমির ট্রেনিং ক্যাপাসিটির ওপরে তা বদল হতে পারে। অর্থাৎ শূন্যপদের সংখ্যা কমতে পারে আবার বাড়তেও পারে। ৪ বছরের কোর্স সম্পূর্ণ করতে পারলে, তবেই ক্যাডেটদের সেনাবাহিনীতে স্থায়ী চাকরি হবে। সেই চাকরি হবে লেফটেন্ট্যান্ট হিসেবে। তবে সব মিলিয়ে ট্রেনিং-এর সময়কার ৫ বছরের।প্রথম বছরে গয়ার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে ট্রেনি। এরপরের চার বছর দু-দফায় সেকেন্দ্রাবাদে ট্রেনিং দেওয়া হবে।

বেতন
তিন বছরের ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পরে ক্যাডেটদের বছরে ৫৬১০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। চারবছর সম্পূর্ণ হওয়ার পরে লেফটেন্ট্যান্ট হিসেবে বেতন দেওয়া হবে।
আবেদন করার আগে আবেদনকারীকে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION_FOR_TES_-49_COURSE.pdf
আবেদন করতে ক্লিক করতে পারেন https://www.joinindianarmy.nic.in/default.aspx
ছবি সৌ:https://www.joinindianarmy.nic.in












Click it and Unblock the Notifications