Indian Army Bharti : Mechanized Infantry রেজিমেন্টে ক্লাস ১০-১২ পাসে চাকরি, বেতন- 63 হাজারেরও বেশি

Mechanized Infantry রেজিমেন্টে ক্লাস ১০-১২ পাসে চাকরি, বেতন- 63 হাজারেরও বেশি

Indian Army Bharti 2022 : করোনা পরিস্থিতি বাড়ছে। নতুন করে টলমল অবস্থা কর্মসংস্থানের। এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর। ভারতীয় সেনার Mechanized Infantry Regiment, অহমেদাবাদ গ্রুপ সি ক্যাটাগরির জন্যে একাধিক নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন ২২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে প্রকাশিত সাপ্তাহিক রোজগার সমাচারে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বেশ কয়েকটি পদের জন্যে হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

ভারতীয় সেনার Mechanized Infantry Regiment, অহমেদাবাদ গ্রুপ সি ক্যাটাগরির জন্যে এই নিয়োগ হবে। ইচ্ছুক আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে আপনার আবেদন পাঠাতে হবে। যে ঠিকানাতে এই আবেদন পাঠাবেন তা হল- ADM Branch (Civilian Section), Headquarter, MIRC, Daierwadi, Solapur Road, Ahmednagar-414110, Maharashtra

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে সেনার তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পাঠানোর শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছে যেতে হবে সংশ্লিষ্ট ঠিকানাতে। না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন। এছাড়াও আবেদনের আগে ভালো করে সমস্ত কিছু পড়ে নেওয়াটা প্রয়োজন। না হলে সমস্যা হতে পারে।

কোন পদের জন্যে শূন্যপদ কত-

কোন পদের জন্যে শূন্যপদ কত-

বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। যেমন কুক হিসাবে ১১ জনকে নিয়োগ হবে। সাফাইওয়ালা পদের জন্যে ১৩ জনকে নিয়োগ হবে। বার্বর পদে শূন্যপদের সংখ্যা সাতটি। এমডিসি এমআইআর পদের জন্যে ৪ জনকে নিয়োগ করা হবে। আরও সাতজনকে নিয়োগ করা হবে LDC Headquarters-পদের জন্যে। এছাড়া ওয়াশার ম্যান হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞাপনে।

কীভাবে নিয়োগ এবং বেতন-

কীভাবে নিয়োগ এবং বেতন-

বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে লিখিত পরীক্ষা এবং প্রেকটিক্যাল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। তবে এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন রয়েছে। কুক এবং এলডিসি পদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে প্রতি মাসে 19900 থেকে 63200/- টাকা বেতন দেওয়া হবে। অন্য পদের জন্যে যোগ্য প্রার্থী পাবেন মাসে 18000 টাকা থেকে 56900 টাকা। আর দেরি করবেন না। এখনই করুন আবেদন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

কুক সহ একাধিক পদের জন্যে ক্লাস ১০ পাশ করতেই হবে আবেদনকারী। তবে কুকের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান কুকিংয়ের বিষয়ে নলেজ থাকতে হবে। জানতে হবে রান্না করা। এছাড়াও এলডিসি পদের জন্যে আবেদনকারীকে ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও কম্পিউটারে হিন্দিতে প্রতি মিনিটে নুন্যতম ৩০ শব্দ লিখতে জানতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো করে সেনার তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

আবেদনকারীর বয়স-

আবেদনকারীর বয়স-

জেনারেল হলে অবশ্যই সর্ব নিম্ন ১৮ সাল থেকে আবেদনকারী আবেদন এই পদের জন্যে করতে পারবেন। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত করতে পারবেন এই পদের জন্যে আবেদন। যদিও কিছুক্ষেত্রে অবশ্যই ছাড় দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+