Indian Air Force Recruitment 2022: ক্লাস ১০-১২ পাশ করেই ভারতীয় বায়ুসেনাতে যোগ দিন, রইল কীভাবে
Indian Air Force Recruitment 2022: ক্লাস ১০-১২ পাশ করেই ভারতীয় বায়ুসেনাতে যোগ দিন, রইল কীভাবে
ভারতীয় বায়ুসেনার চাকরি পাওয়ার দারুন সুযোগ! একাধিক শূন্যপদে ব্যাপক চাকরির সুযোগ। মাল্টি টাস্কিং স্টাফ, কারপেন্টার, হাউস কিপিং স্টাফ সহ একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে ভারতীয় বায়ুসেনাতে। এছাড়াও হিন্সি টাইপিস্ট হিসাবেও বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি পড়েই আবেদন করুন-
ভারতীয় বায়ুসেনার এই পদের জন্যে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতিয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি হল- indianairforce.nic.ইন। এই লিঙ্কে ক্লিক করেই রেজিস্ট্রেশন করতে হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত মাসে এই শূন্যপদের জন্যে ভারতীয় বায়ুসেনার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জরুরি তথ্য
তবে এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, মোট পাঁচটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যেখানে মাল্টি টাস্কিং স্টাফ, কুক, হাউস কিপিং স্টাফ, হিন্দি টাইপ রাইটার এবং কার পেন্টার হিসাবেও নিয়োগ করা হবে। এমনটাই জানা যাচ্ছে।

কীভাবে নিয়োগ
ভারতীয় বায়ুসেনার তরফে জারি করা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। তবে এই পদে নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা, শারীরিক এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। আর এর মধ্যে দিয়ে যাওয়ার পরেই একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। আর সেই মেরিট লিস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে মাল্টি টাস্কিং এবং হাউস কিপিং স্টাফ হিসাবে আবেদনের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও কুক হিসাবে নিয়োগের জন্যেও আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়া হিন্দি টাইপিস্ট পদের জন্যে আবেদনকারীকে ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও হিন্দিতে মিনিটে ৩০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

বয়সের আবেদন
ভারতীয় সেনার এই শূন্যপদগুলির জন্যে আবেদনের জন্যে আবেদনকারীর নুন্যতম ১৮ বছর হতেই হবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications