করোনা মহামারীর শুরুর পর থেকে একমাসে রেকর্ড বৃদ্ধি, দেশে এপ্রিলে চাকরি ৮৮ লক্ষের
করোনা মহামারীর শুরুর পর থেকে একমাসে রেকর্ড বৃদ্ধি, দেশে এপ্রিলে চাকরি ৮৮ লক্ষের
সারা দেশে এপ্রিলে (april) চাকরি (jobs) পেয়েছেন ৮৮ লক্ষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (CMIE) দেওয়া তথ্য অনুসারে ভারতে মহামারী শুরুর পর থেকে একমাসে চাকরির সংখ্যাটা এটাই সব থেকে বেশি। তবে যেসব চাকরি পাওয়া গিয়েছে, তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত বলা হয়েছে সিএমআইই-র রিপোর্টে।

দেশে শ্রমশক্তির বৃদ্ধি
সিএমআইই-র সিইও মহেশ ব্যাস সংবাদ মাধ্যমকে বলেছেন, দেশে শ্রমশক্তি এপ্রিলে ৮.৮ মিলিয়ন বৃদ্ধি পেয়ে ৪৩৭.২ মিলিয়নে পৌঁছেছে। মহামারী শুরুর পর থেকে শ্রমশক্তিতে এটাই সব থেকে বেশি বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, মার্চে দেশের শ্রমশক্তি ছিল ৪২৮.৪ মিলিয়ন।

শ্রমশক্তির গড় বৃদ্ধি ০.২ মিলিয়ন
সরকারি তথ্য অনুসারে ২০২১-২২ সালে দেশের শ্রমশক্তিতে মাসিক গড় বৃদ্ধি ছিল ০.২ মিলিয়ন। তবে বেসরকারি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে একমাসে শ্রমশক্তিতে ৮.৮ মিলিয়ন বৃদ্ধি তখনই সম্ভব, যখন বেশ কিছু কর্মজীবী চাকরির বাইরে থাকলেও, এপ্রিলে ফের কাজে যোগ দিয়েছেন।
কে্ননা কর্মক্ষম বয়সের জনসংখ্যা প্রতিমাসে ২ মিলিয়নের বেশি বাড়তে পারে না। সেক্ষেত্রে এর বাইরে বৃদ্ধি বলতে বোঝায় অনেকেই চাকরির বাইরে থাকলেও ফের চাকরিতে যোগ দিয়েছেন। অন্যদিকে এপ্রিলে ৮.৮ মিলিয়ন চাকরি বৃদ্ধি হলেও, আগেকার তিন মাসে চাকরি কমেছিল ১২ মিলিয়নের মতো।

সব থেকে বেশি শিল্প ও পরিষেবায়
এপ্রিলে শিল্প ও পরিষেবায় সব থেকে বেশি চাকরি হয়েছে। শিল্পে হয়েছে ৫.৫ মিলিয়ন চাকরি অন্যদিকে পরিষেবায় হয়েছে ৬.৭ মিলিয়ন চাকরি। শিল্পের মধ্যে উৎপাদন শিল্পে ৩ মিলিয়ন কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে নির্মাণ শিল্পে প্রায় ৪ মিলিয়ন সুযোগ তৈরি হয়েছে।

কর্মসংস্থার কমেছে কৃষিতে
সিএমআইই-র তথ্য বলছে, কৃষিতে কর্মসংস্থান করেছে ৫.২ মিলিয়ন। এব্যাপারে রবি ফসল কাটার মরসুম শেষ হয়ে যাওয়া এবং গম উৎপাদন হ্রাসও কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে নতুন চাকরিগুলি ভাল হওয়ার সম্ভাবনা কম। কেননা এই বৃদ্ধি মূলত দৈনিক মজুরি এবং ছোট ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications